সলমনকে ১০ দিনে পঞ্চম হুমকি বিষ্ণোই গোষ্ঠীর, এবার নেপথ্যে একটি গান

জানা গিয়েছে, এবার জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে একটি গান বাঁধার কারণে সলমান ও একজন গীতিকারকে মৃত্যু হুমকি দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের প্রাণনাশের হুমকি। ১০ দিনের মধ্যে পঞ্চম হুমকির শিকার বলিউড সুপারস্টার সলমন খান। এবার কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামকরণে একটি গানের কারণে হুমকি দেওয়া হল সুপারস্টারকে। এর আগে মুম্বই ট্রাফিক কন্ট্রোলে ফোনে এবং বার্তায় মুক্তিপণ চেয়ে হুমকি দেওয়া হয়েছিল সুপারস্টারকে। এবং সেখানে বলা হয় যে, চাহিদা পূরণ না করলে সলমানের অবস্থাও তাঁর ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকীর মতো হবে। যাঁকে ১২ অক্টোবর খুন করা হয়। এবং দায়ভার নেয় লরেন্স বিষ্ণোই। জানা গিয়েছে, এবার জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে একটি গান বাঁধার কারণে সলমান ও একজন গীতিকারকে মৃত্যু হুমকি দেওয়া হয়েছে। এমনকী এই গানের গীতিকারকে আরও বলা হয়েছে যে, এই গান এক্ষুনি না মুছলে, তিনি এক মাসের মধ্যে গান লেখার মতো অবস্থায় থাকবেন না। সঙ্গে হুমকিদাতা চ্যালেঞ্জ জানিয়েছেন যে, “সলমান খানের যদি সাহস থাকে তবে তিনি তাদের বাঁচান।”

বৃহস্পতিবার মধ্যরাতে মুম্বাইয়ের ট্রাফিক কন্ট্রোল রুমে WhatsApp-এর বার্তায় এই হুমকিটি দেওয়া হয়েছে। হুমকি বার্তাতে একটি গানের কথা উল্লেখ করা হয়েছে, যাতে সলমান এবং বিষ্ণোই উভয়ের নাম রয়েছে। এতে বলা হয়েছে যে, এই গানের গীতিকারকে কথা দিতে হবে, এ জাতীয় গান তিনি যাতে আর না তৈরি করে। বার্তাতে লেখা হয়েছে, “গীতিকারের অবস্থা এমন হবে যে তিনি আর গান লিখতে পারবেন না। সালমান খানের যদি সাহস থাকে, তাহলে সে যেন তাদের বাঁচায়।” ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে এবং পুলিশের বিস্তারিত তথ্যের অপেক্ষা করছে।

১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যার পর থেকেই বিষ্ণোই সম্প্রদায়ের নজরে রয়েছেন সুপারস্টার সলমান খান। বছর কয়েক ধরেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের থেকে মৃত্যু হুমকি পাচ্ছেন অভিনেতা। এমনকী লরেন্স বিষ্ণোই স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে, তিনি যতক্ষণ না কৃষ্ণসার হত্যার জন্যে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইবেন ততক্ষন তাঁর নিস্তার নেই। ইতিমধ্যেই সলমানের ঘনিষ্ঠদের উপর নজর পড়েছে তাঁর গ্যাংয়ের। এরপর থেকেই সলমান ও তাঁর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করেছে মহারাষ্ট্র সরকার। যদিও কড়া নিরাপত্তাতে মুড়ে কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেতা।

এদিকে লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে সলমানের হত্যার হুমকি পাওয়া, কিছু মানুষের সাপে বর হয়েছে। লরেন্স বিষ্ণোইয়ের নাম করে ভুয়ো ফোন এবং বার্তা পাঠাচ্ছে কিছু ব্যক্তি। কেউ মুম্বই পুলিশের ট্রাফিক বিভাগের WhatsApp-এ, আবার কেউ মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে বার্তা পাঠিয়ে সলমানের কাছ থেকে মুক্তিপণ দাবি করছে। এ পর্যন্ত আসা প্রতিটা বার্তাতেই লেখা রয়েছে, লরেন্স বিষ্ণোইয়ের হাত থেকে বাঁচতে চাইলে তাঁর সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে এবং ৫ কোটি টাকা মুক্তিপণ দিতে হবে। ইতিমধ্যেই সকলকে হুমকিদাতাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ১০ দিনের ব্যবধানে চারটি হত্যার হুমকি পেলেন নায়ক, এবং শেষ হুমকি বার্তাটি সলমানের নিরাপত্তা বাহিনীকেও বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। উল্লেখ্য, গতকাল ৭ নভেম্বর বলিউডের আরেক সুপারস্টার শাহরুখ খানকেও মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল, যিনি ২ নভেম্বর ৫৯ বছরে পা দিয়েছেন। তবে এ বছর এসআরকে-র মন্নতের বাইরে ভক্তদের ভিড় জমতে দেওয়া হয়নি। সলমানের এমন মৃত্যু হুমকির জন্যে অভিনেতার নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। এদিকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, এখন কারাগারে আছেন, আর জেলে বসেই কুকর্ম চালিয়ে যাচ্ছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল