সলমানের কাছে ৫ কোটি মুক্তিপণ দাবি সব্জি বিক্রেতার, জামশেদপুর থেকে গ্রেফতার যুবক

এরপরেই ওই ব্যক্তি মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকিমূলক বার্তা পাঠান এবং তারপরে তার মোবাইল বন্ধ করে দেন। আটক ব্যক্তির নাম শেখ এবং তার বয়স ২৪ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১২ অক্টোবর মহারাষ্ট্রের NCP নেতা বাবা সিদ্দিকীর খুনের পরেই সুপারস্টার সলমান খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এমনকী সিদ্দিকীকে খুনের দায়ভারও স্বীকার করে নিয়েছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। বেছে বেছে সলমান ঘনিষ্ঠ দেরই টার্গেট করছেন লরেন্স বিষ্ণোইয়ের দলবল। কৃষ্ণসার হত্যার জন্যে যতক্ষণ না সলমান বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইছেন, ততক্ষণ সুপারস্টারের রেহাই নেই। একঝাঁক নিরাপত্তায় মুড়ে যাবতীয় কাজ সারছেন। দিন কয়েক আগেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের একজন সমর্থক মুম্বই ট্রাফিকের হোয়াটসঅ্যাপে বার্তায় লিখেছিল যে, লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে দ্বন্দ্ব ঘোচাতে সলমানকে ৫ কোটি টাকা দিতে হবে। অবশেষে তদন্ত চালিয়ে মুম্বইয়ের ওরলি পুলিশ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই নামে এক যুবককে গ্রেফতার করেছে। তাঁকে জামশেদপুর থেকে আটক করা হয়েছে।

পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হুমকিদাতা ব্যক্তি সবজি বিক্রেতার কাজ করেন। তিনি সম্প্রতি টিভিতে লরেন্স বিষ্ণোই সলমান খানকে হত্যার হুমকির খবর দেখেছিলেন। এরপরেই চাঁদা দাবির ধারণা আসে তাঁর মনের মধ্যে। এরপরেই ওই ব্যক্তি মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকিমূলক বার্তা পাঠান এবং তারপরে তার মোবাইল বন্ধ করে দেন। আটক ব্যক্তির নাম শেখ এবং তার বয়স ২৪ বছর। পুলিশের কাছে শেখের দেওয়া তথ্যমতে, সে আগে সবজি বিক্রি করলেও বর্তমানে কিছু করে না। বার্তা পাঠানোর পর শেখ ক্ষমা চেয়ে বার্তা পাঠান। মুম্বাই ট্র্যাফিক পুলিশ হুমকিমূলক বার্তা পাওয়ার পরে, পুলিশ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে। পুলিশ অভিযুক্তের মোবাইল নম্বর খোঁজার চেষ্টা করে। কিন্তু নম্বরটি বন্ধ ছিল। কোথা থেকে বার্তা পাঠানো হয়েছে তা জানার চেষ্টা করছে মুম্বাই পুলিশ।

এরপর পুলিশ জানতে পারে যে জামশেদপুর থেকে বার্তা এসেছে। এরপরই জামশেদপুরে স্থানীয় পুলিশের সহায়তায় বার্তা প্রেরণ ব্যক্তিকে হেফাজতে নেয় পুলিশ।ওই ব্যক্তি তার হুমকি বার্তায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম নিয়ে সালমান খানের কাছে ৫ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিলেন। বার্তাটি ছিল, ‘এটিকে হালকাভাবে নেবেন না। সলমান খান যদি বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণয়ের সঙ্গে শত্রুতা শেষ করতে চান, তাহলে তাঁকে ৫ কোটি টাকা দিতে হবে। টাকা না দিলে সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে।’ মুম্বই পুলিশ এই বার্তাটি খুব গুরুত্বের সঙ্গে নিয়ে বিষয়টির তদন্ত শুরু করে। হুমকি দেওয়ার পর ক্ষমা চান ওই ব্যক্তি। তবে তিনি পুলিশ জানিয়েছে, বার্তাটি ভুল করে পাঠিয়েছিলেন এবং এর জন্য তিনি দুঃখিত। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে পাওয়া হুমকি এবং এনসিপি নেতা বাবা সিদ্দিকীর মৃত্যুর কারণে সলমান খানের নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। অভিনেতাকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে। কিন্তু জীবনের হুমকি সত্ত্বেও সলমান তার কাজের প্রতিশ্রুতি পূরণ করছেন। সলমান খান সম্প্রতি বিগ বস 18-এর উইকএন্ড যুদ্ধের শুটিং করেছেন। সেটে সালমান বলেন, কাজ করতে হবে, প্রতিশ্রুতি পূরণ করা জরুরি। এ ছাড়া তিনি তার ‘সিকান্দার’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল