৩০ বছর বাদে ফের বড় পর্দায় মুক্তি পাচ্ছে শাহরুখ-সলমানের করণ-অর্জুন

জানা গিয়েছে, রাকেশ রোশনের পরিচালিত করণ-অর্জুন, আগামী ২২ নভেম্বর, বিশ্বব্যাপী পুনঃপ্রকাশিত হতে চলেছে। সঙ্গে বলিউড প্রেমীরা দীপাবলি সপ্তাহান্তে বাড়তি ট্রিট পেতে চলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩০ বছর পরে পুনরায় মুক্তি পেতে চলেছে বলিউডের আইকনিক সিনেমা ‘করণ-অর্জুন’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং সলমান খান। আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছিলেন রাখি। নায়িকাদের চরিত্রে ছিল কাজল এবং মমতা কুলকার্নি। আর ভিলেনের ভূমিকায় ছিলেন অমরেশ পুরী। নব্বই দশকের অন্যতম বক্সঅফিসে ঝড় তোলার মতো ছবি ছিল এটি। ছবিটি পুনর্জন্ম ভিত্তিক কাহিনী ছিল। যা আজও দর্শকদের চোখে তাজা। ছবির জনপ্রিয়তা আজও নব্বই দশকের মানুষদের নস্টালজিক করে তোলে। আবারও প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারবেন এই ছবি। না ছবির কোনও নয়া সংস্করণ নয়, বরং আইকনিক ছবিট পুনরায় মুক্তি পেতে চলেছে।

জানা গিয়েছে, রাকেশ রোশনের পরিচালিত করণ-অর্জুন, আগামী ২২ নভেম্বর, বিশ্বব্যাপী পুনঃপ্রকাশিত হতে চলেছে। সঙ্গে বলিউড প্রেমীরা দীপাবলি সপ্তাহান্তে বাড়তি ট্রিট পেতে চলেছেন। এদিন সলমান খান আনুষ্ঠানিকভাবে ছবির পুনঃমুক্তির বিষয়টি জানিয়েছেন। সঙ্গে টিজারও প্রকাশ করেছেন। বিশেষ পোস্টের ক্যাপশনে ছিল, “রাখি জি নে সহি কাহা থা ফিল্ম মে কি মেরে করণ অর্জুন আয়েঙ্গে, 22 নভেম্বর কো দুনিয়া ভর কে সিনেমা ঘরোঁ মে!” ১৯৯৫ সালের ছবিটি প্রথমবারের মতো সুপারস্টার সালমান খান এবং শাহরুখ খান এক করেছিল। ছবিটি ব্লকবাস্টার এবং বছরের সেরা আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল। এটি সেই সময়ে ৭৬টি প্রেক্ষাগৃহে ৫০ সপ্তাহের চলেছিল।

করণ-অর্জুনে রাখী গুলজারের চরিত্রের নাম দুর্গা সিং এবং প্রয়াত অমরীশ পুরীর ঠাকুর দুর্জন ​​সিং- বেশে ভয়ঙ্কর ভিলেনের রূপে ধরা দিয়েছিলেন। এতে সোনিয়া সাক্সেনার চরিত্রে কাজল এবং বিন্দিয়ার চরিত্রে মমতা কুলকার্নিও রয়েছেন। ছবিটি পুনর্জন্ম এবং প্রতিশোধের পটভূমিতে নির্মিত, সিনেমাটি দুই ভাই, করণ এবং অর্জুনের যাত্রা অনুসরণ করে, যারা পারিবারিক কলহের কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু ভাগ্য তাদের পরবর্তী জীবনে পুনরায় একত্রিত করে। এরপর তাঁরা প্রতিশোধ নেয়।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল