জন্মদিনেই ‘সিকান্দর’ অবতারে ধরা দেবেন সলমন

আগামী ২৭ ডিসেম্বর ৫৯ বছরে পা রাখবেন সলমান খান। জন্মদিনেই ভক্তদের সারপ্রাইজ দিতে চলেছেন সুপারস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাগাতার মৃত্যু হুমকি, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের চোখে একেবারে সেঁটে রয়েছেন সলমান খান। সেই কারণে এই মূহুর্তে কড়া নিরাপত্তায় মুড়ে রয়েছেন সুপারস্টার সলমান খান। তবুও মৃত্যুকে ভয় না পেয়ে কাজের প্রতিশ্রুতিগুলি সম্পূর্ণ করার চেষ্টা করছেন তিনি। তাঁর শুটিংয়ের বাইরে একাধিক নিরাপত্তার ব্যবস্থা করেছে মহারাষ্ট্র সরকার। দেশের অন্যতম সেরা অভিনেতা সলমান খান, তাই তাঁর সুরক্ষায় কোনও ফাঁক রাখছেন না প্রশাসন।

আগামী ২৭ ডিসেম্বর ৫৯ বছরে পা রাখবেন সলমান খান। জন্মদিনেই ভক্তদের সারপ্রাইজ দিতে চলেছেন সুপারস্টার। অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল, ‘টাইগার 3’ ছবিতে। কিন্তু ছবিটি ভক্তদের প্রত্যাশা তেমন পূরণ করতে পারেনি। গত ঈদে তিনি তার আসন্ন ছবি ‘সিকান্দার’-এর ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই তাঁর ছবির জন্যে উতলা হয়ে রয়েছেন ভক্তরা। 

ছবিটি পরিচালনা করছেন গজনী’ পরিচালক এ.আর. মুরুগাদোস। এটিই তাঁর প্রথম কোলাবোরেশন। যাই হোক, মৃত্যু হুমকি মাথায় নিয়েই ছবির শুটিং শেষ করেছেন সলমান। কিন্তু ছবির শিরোনাম ঘোষনার পর থেকেই ভক্তরা জানতে চাইছেন, ছবিতে সুপারস্টারের ভূমিকা কী হবে? খ্যাত পরিচালকের সঙ্গে সুপারস্টার এর সংযুক্তকরণ স্বাভাবিকভাবেই ভক্তদের উত্তেজনা বাড়িয়ে তুলেছে। ছবি থেকে এখনও কোনও ছবি ফাঁস হয়নি। তবে এখন খবরে এসেছে, শীঘ্রই ‘সিকান্দার’ সম্পর্কিত বড় আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করতে চলেছেন সলমান। যা ভাইজানের জন্মদিনে ভক্তদের জন্যে উপহার হবে। ২৭ ডিসেম্বর ‘সিকান্দার’-এ সলমানের প্রথম লুক এবং প্রথম অফিসিয়াল পোস্টার রিলিজ করা হবে। প্রোডাকশনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘টিম এই মূহুর্তে একটি বিস্ফোরক অ্যাকশন সিকোয়েন্সের শুটিংয়ে ব্যস্ত। তাই নির্মাতারা সলমানের জন্মদিনেই তাঁর ছবির পোস্টার লঞ্চ করার কথা ভাবছে।’

ইতিমধ্যে, ‘সিকান্দার’-এর টিম হায়দরাবাদে ছবির কিছু বড় সিকোয়েন্সের শুটিং সম্পন্ন করেছে। তীব্র ট্রেন সিকোয়েন্সের শুটিংয়েরও পরিকল্পনা চলছে। যেটি ২০২৫ সালের জানুয়ারিতে শ্যুট করা হবে। ২০২৫ সালের ঈদে ছবিটির গ্র্যান্ড রিলিজের কথা রয়েছে। অ্যাকশন প্যাকড সিকোয়েন্স ভরা এই ছবিতে সম্পূর্ণ নতুন অবতারে দেখা যাবে সলমানকে। ‘সিকান্দার’-এর পর ‘জওয়ান’ পরিচালক অ্যাটলির সঙ্গে একটি ছবিতে কাজ করতে চলেছেন সলমান। যেখানে সালমানের সঙ্গে কমল হাসানকে দেখা যাবে। 

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল