রশ্মিকার দেখানো পথে সামান্থাও, মুম্বইতে ১৫ কোটির সম্পত্তি ক্রয়

সম্প্রতি খবরে এসেছে, সামান্থা মুম্বইতে ফ্ল্যাট কিনলেন, যার দাম প্রায় ১৫ কোটি টাকা। অভিনেত্রীর এই তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট কেনার কারণ

Share:

নিজস্ব প্রতিনিধি: মারাত্মক ঠান্ডা লড়াই থাকা সত্ত্বেও বর্তমানে বলিউড আর দক্ষিণী মহল মিলেমিশে একাকার। আর বিনোদন মহলের দুই বড় অংশকে মিলিয়ে দিচ্ছেন দিচ্ছেন একাধিক তারকারা। বলিউড এবং দক্ষিণী মহলে রীতিমতো শুরু হয়েছে অদল-বদল প্রক্রিয়া। দক্ষিণী তারকারাও বলিউডে ঝুঁকছে, বলিউড তারকারাও দক্ষিণে তাঁদের রাজত্ব জমাতে প্রস্তুত। দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার পরে মুম্বইতে বিলাসবহুল সম্পত্তি কিনলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তবে কী এবার মুম্বইতেই পাকাপাকি বসবাস করতে চলেছেন তিনি?

গত বছর তাঁর শরীরে মায়োসাইটিস ধরা পড়ার পর থেকেই সামান্থা লাইমলাইট থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ। অভিনয়ে ফিরেছেন। কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত বহু প্রতীক্ষিত ঐতিহাসিক চলচ্চিত্র ‘শকুন্তলম’। এছাড়াও তিনি বরুণ ধাওয়ানের সঙ্গে সিটাডেল-এর শুটিং শুরু করেছেন। প্রাইম ভিডিওর জন্য রুশো ভাইদের AGBO দ্বারা ওয়েব সিরিজটি তৈরি হচ্ছে। ওয়েব সিরিজটি পরিচালনা করছেন রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে। সম্প্রতি খবরে এসেছে, সামান্থা মুম্বইতে ফ্ল্যাট কিনলেন, যার দাম প্রায় ১৫ কোটি টাকা। অভিনেত্রীর এই তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট কেনার কারণ যাতে তিনি মুম্বইয়ের শুটিংয়ের জন্যে এখানেই বসবাস করতে পারেন। গুজব রয়েছে, সামান্থা অক্ষয় কুমারের বিপরীতে  আরও একটি হিন্দি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন, কিন্তু এটির কোন নিশ্চিতকরণ নেই।

সম্প্রতি সামান্থা তাঁর ইনস্টাগ্রামে সূর্যাস্তের একটি ছবি পোস্ট করেছেন, হয়তো তিনি মুম্বইয়ের আবাসন থেকেই ছবিটি তুলেছেন অভিনেত্রী। প্রতিবেদন অনুসারে, যশোদা অভিনেত্রী মুম্বইতে সমুদ্রের ধারেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি কিনেছেন। পূর্বে, মিশন মজনু তারকা রশ্মিকা মান্দান্না মুম্বইতে একটি বাড়ি কিনেছিলেন, যাতে তাঁর শহরে সুষ্ঠুভাবে কাজ করতে সুবিধা হয়। গত বছর মুম্বইতে তিনি বাড়িটি কিনেছিলেন। সামান্থা ২০২২ থেকেই বিরল রোগে আক্রান্ত। খুব চেষ্টা করছেন, নিজেকে পুনরুদ্ধারের। মুম্বইতে অনেকদিন আগেই তাঁর আসার কথা ছিল, কিন্তু চিকিৎসার জন্যে তাঁর মুম্বই আসতে বিলম্ব হয়।অভিনেত্রীর আসন্ন চলচ্চিত্র শকুন্তলাম আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে। পরবর্তীতে বিজয় দেবেরকোন্ডার সঙ্গে কুশিতে দেখা যাবে তাঁকে, তবে ছবির প্রথম শিডিউলের পরে তিনি আর শুটিংয়ে ফিরে যাননি।

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের