এই মুহূর্তে




ডিভোর্সের ৪ বছর পর বিবাহবন্ধনে আবদ্ধ সামান্থা, গোপনে কার গলায় মালা পরালেন?

নিজস্ব প্রতিনিধিঃ জল্পনাই সত্যি হল! ডিভোর্সের ৪ বছর পর গোপনে সাতপাকে বাঁধা পড়লেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নায়িকা। তবে নিজেরা এখনও বিয়ের কথা ঘোষণা করেননি। কিন্তু একটি সূত্র বলছে, সোমবার (১ ডিসেম্বর) সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ইশা যোগ কেন্দ্রের ভিতরে লিং ভৈরবী মন্দিরে প্রেমিক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এবং সবটাই গোপনে রেখেছেন তিনি। বহুদিন ধরেই রাজের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন চলছিল। বিভিন্ন ইভেন্টেও একসঙ্গে দেখা যেত তাঁদের। অবশেষে অভিনেত্রী নিজেই রাজকে বিবাহের কথা জানালেন।

এদিন সকালে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, সামান্থা বিয়ে উপলক্ষে লাল শাড়িতে সেজেছেন। মন্দিরে মাত্র ৩০ জন অতিথি রয়েছেন। তাঁদের উপস্থিতিতেই অন্তরঙ্গ বিবাহ সেরেছেন নায়িকা। অবশেষে আজ দুপুরে অভিনেত্রী নিজেই রাজের সঙ্গে বিয়ের একাধিক ছবি পোস্ট করে আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা জানলেন। যেখানে রাজকে সাদা পাঞ্জাবি-পায়জামা পরা অবস্থা দেখা গিয়েছে। অভিনেত্রীর হাতে ছিল মেহেন্দি আঁকা। আর বিয়ের পর দুজনে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার একটি হাসিমুখে ছবি পোস্ট করেছেন। এবং ক্যাপ্সহনে লিখেছেন, ১.১২.২০২৫। আর তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন সকলে।

 

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ ও ‘সিটাডেল: হানি’তে রাজের সঙ্গে কাজ করেছিলেন সামান্থা। গুঞ্জন তখন থেকেই তাদের প্রেমের সূত্রপাত। মার্কিন ছুটি থেকে শুরু করে একসঙ্গে তিরুপতি বালাজি মন্দিরে পরিদর্শন সামান্থা-রাজের সম্পর্কের গুঞ্জনকে আরও তীব্র করেছিল। অতীতে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে ছিলেন সামান্থা। ২০১৭ সালে তাঁরা ভালবেসে বিবাহ করেছিলেন। কিন্তু বিয়ের চার বছর পর ২০২১ সালে তাঁরা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। যা অবাক করেছিল সবাইকে। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে, নাগা চৈতন্য তেলেগু ধাঁচের এক অন্তরঙ্গ বিবাহে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিবাহ করেন। কিন্তু সামান্থা কখনও তার সম্পর্কের স্ট্যাটাস প্রকাশ্যে আনেননি। রাজ শ্যামলি দে-র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, কিন্তু ২০২২ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রয়াত ধর্মেন্দ্রর ৯০ বছরের জন্মদিনে বিশেষ আয়োজন পুত্র সানি-ববির, ভক্তদের জন্য কী উদ্যোগ?

ছবি মুক্তির আগে অর্থের বিনিময়ে পেইড হাইপ, সোশ্যাল মিডিয়ায় সরব ইয়ামি ও হৃত্বিক

প্রথম বিবাহ বার্ষিকীতে নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের অদেখা বিশেষ ভিডিও শেয়ার শোভিতার

‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-র দাপট অব্যহত, টিআরপিতে বাজিমাত করল কে?

রাজের জীবনের সমস্যা কী? সামান্থাই তুললেন প্রশ্ন

প্রাণাধিক প্রিয় সেতার নষ্ট, এয়ার ইন্ডিয়ার দায়িত্বজ্ঞানহীনতায় হতাশ রবি কন্যা অনুষ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ