শোয়েব অতীত, মোহম্মদ সামিকে নাকি বিয়ে করতে চলেছেন সানিয়া মির্জা?

সম্প্রতি সানিয়া মির্জা ও মহম্মদ শামি বিয়ে করতে চলেছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। তবে এই বিয়ের গুঞ্জন একেবারেই মিথ্যা। সম্প্রতি সানিয়া মির্জার বাবা ইমরান একটি সংবাদমাধ্যমকে বলেছেন, "এ সব আবর্জনা। তিনি তার সঙ্গে দেখাও করেননি।"

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাস কয়েক আগেই দ্বিতীয় বিবাহ করেছেন টেনিস তারকা সানিয়া মির্জার স্বামী তথা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। গতবছর থেকেই সংবাদের শিরোনামে ছিল সানিয়া-শোয়েবের বিচ্ছেদের বিষয়টা। ছেলেকে নিয়ে দীর্ঘদিন একাই বসবাস করছিলেন সানিয়া। ২০১০ সালে ভালবেসেই শোয়েবকে বিয়ে করেন সানিয়া। হিন্দু হয়ে মুসলিমকে বিয়ে করা নিয়ে কম কটাক্ষও শুনতে হয়নি সানিয়াকে। কোনও কিছুকেই পাত্তা না দিয়ে চুটিয়ে সংসার করেছিলেন তাঁরা। কিন্তু তাল কাটে সানিয়া-শোয়েবের মাঝে তৃতীয় স্বামী আগমনের পর। যাই হোক, মাস কয়েক আগেই শোয়েব দ্বিতীয় বিয়ের কথা সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়েছেন।

এদিকে আবার গুঞ্জন, দ্বিতীয় বিয়ে করতে চলেছেন সানিয়া মির্জা, তাও আবার ভারতীয় ক্রিকেটার মোহম্মদ সামিকে। তাঁরও আগে বিবাহ হয়েছে। এই বছরের শুরুতেই স্ত্রী হাসিন জাহানের থেকে আলাদা হয়ে গিয়েছেন তিনি। কিন্তু এই রটনা কতটা সত্য? সানিয়া মির্জা এবং মোহম্মদ সামি দুজনেই ভারতের সফল ক্রীড়াবিদ। যারা কয়েক দশক ধরে দেশকে অনেক সম্মানে সম্মানিত করেছে। সানিয়া হলেন ভারতের সর্বশ্রেষ্ঠ মহিলা টেনিস খেলোয়াড়, আর শামি হলেন চ্যাম্পিয়ন পেস বোলার। সম্প্রতি সানিয়া মির্জা ও মোহম্মদ সামি বিয়ে করতে চলেছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। তবে এই বিয়ের গুঞ্জন একেবারেই মিথ্যা। সম্প্রতি সানিয়া মির্জার বাবা ইমরান একটি সংবাদমাধ্যমকে বলেছেন, “এ সব আবর্জনা। তিনি তার সঙ্গে দেখাও করেননি কোনদিন।”

সানিয়া মির্জা সম্প্রতি হজে পবিত্র যাত্রা শুরু করেছেন। অবসরপ্রাপ্ত টেনিস তারকা সানিয়া মির্জা, সম্প্রতি মর্যাদাপূর্ণ ফ্রেঞ্চ ওপেন ২০২৪-এর পন্ডিত হিসাবে কাজ করছিলেন। সোশ্যাল মিডিয়ায় গিয়ে, তিনি বলেন, এখন তিনি একটি ‘পরিবর্তনমূলক অভিজ্ঞতা’র জন্য প্রস্তুতি নিচ্ছেন। যা তিনি আরও ভালো মানুষ হিসেবে ফিরে আসার আশা করেন। সানিয়াকে সম্প্রতি একটি বিখ্যাত কমেডি শোতেও দেখা গেছে। যেখানে তিনি কৌতুক অভিনেতা কপিল শর্মার সঙ্গে তার সজ্জিত ক্যারিয়ার সম্পর্কে কথা বলেছিলেন। বর্তমানে সানিয়া মির্জার বায়োপিক নিয়ে বলিউডে আলোচনা চলছে।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার