‘বাবা হতে পেরে গর্বিত’ জন্মদিনে মেয়েকে আর কী শুভেচ্ছা জানালেন ধামাল অভিনেতা ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  সেই আটের দশক থেকে এখনও জনপ্রিয়তা কমে নি সঞ্জয় দত্তের। নয় নয় করে তিন দশকের উপরে বলিউডে কাটিয়ে দিয়েছেন সঞ্জয়। তবে অনেক বি-টাউন নিজের পরিবার এবং ব্যক্তিগত জীবনকে টাইমলাইন থেকে দূরে রাখতে পছন্দ করেন অভিনেতা। তাঁর পেশাগত জীবনের বাইরে তিনি একজন কর্তব্যপরায়ন মানুষ এবং মেয়ে ত্রিশলার ‘সুপার ম্যান’ ও বটে। মেয়ের জন্মদিন আসতেই আদুরে শুভেচ্ছা জানাতে ভোলেন নি অভিনেতা। বরাবরই বাবা-মেয়ের বন্ডিং বেশ শক্ত। এবার মেয়ে ত্রিশলার সঙ্গে আদুরে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন মেয়েকে।

‘ধামাল’ অভিনেতা সঞ্জয় দত্ত শনিবার(১০ আগস্ট) মেয়ে ত্রিশলার সঙ্গে পুরনো একটি মিষ্টি ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। ছবিটি ছিল মেয়ের ছেলেবেলার। ছবিটিতে দেখা গিয়েছে অভিনেতার কোলে বসে রয়েছে একটি ফুটফুটে মেয়ে। তরুণী ত্রিশলাকে বাবা সঞ্জয় দত্ত কোলে জড়িয়ে ধরে বসে রয়েছে। ক্যাপশনে লিখেছেন, ‘আমার রাজকুমারী, তোমার এই বিশেষ দিনে তোমাকে শুভেচ্ছা জানায়। আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই, একজন বাবা হয়ে আমি তোমার প্রতি কতটা গর্বিত।’  এরপর মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। পাশে শুভ জন্মদিন @ত্রিশালদত্ত বলেও উল্লেখ করেছেন।

সঞ্জয় দত্তের সর্বশেষ ছবি ছিল রবিনা ট্যান্ডনের সঙ্গে ‘ঘুড়ছড়ি’। তাঁর আসন্ন প্রকল্পগুলির মধ্যে রয়েছে তেলেগু ফিল্ম ‘ডাবল ই স্মার্ট’, পাঞ্জাবি ছবি ‘শেরা দি কাউম পাঞ্জাবি’, এবং ‘কেডি দ্য ডেভিল’।

উল্লেখ্য, ১৯৮৭ সালে সঞ্জয় দত্ত অভিনেত্রী রিচা শর্মাকে বিয়ে করেছিলেন। ত্রিশলা হলেন সঞ্জয় দত্ত ও অভিনেত্রী রিচা শর্মার মেয়ে। রিচা শর্মা, হাম নৌজওয়ান, অনুভব, এবং সড়ক ছাপের মতো চলচ্চিত্রে তার ভূমিকার জন্য পরিচিত। মাত্র ৩২ বছর বয়সে বয়সে ১৯৯৬ সালে মারা গিয়েছিলেন অভিনেত্রী রিচা শর্মা। ত্রিশলা বড় হন দাদু-দিদার কাছে। তবে ছোটবেলা থেকে মেয়েক আগলে রেখেছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। মেয়ে ত্রিশলা পেশায় একজন মনস্তাত্ত্বিক প্রশিক্ষক।

সূর্যের গোচরে মহালভ্য যোগ! ভাগ্য চমকাবে ৭ রাশির জাতকদের

বউয়ের সঙ্গে তুমুল ঝগড়া, বনিবনা হচ্ছে না, সঙ্গীকে নিয়ে নিরিবিলিতে ডিনার ডেটে যান…….

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী