এই মুহূর্তে

সঞ্জু বাবাকে সোনার জল করা আইফোন উপহার পাক নেট প্রভাবীর, দাম‌ কত জানেন?

নিজস্ব প্রতিনিধিঃ  সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে বিরল ও বিলাসবহুল উপহার পেলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাশিফ জামির তার হাতে তুলে দিয়েছেন বিশেষভাবে কাস্টমাইজ করা সোনায় মোড়ানো একটি iPhone 17। ওই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে এবং ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।জানা গিয়েছে, দুবাইয়ে এক অনুষ্ঠানে মুখোমুখি হন সঞ্জয় দত্ত ও কাশিফ জামির। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দু’জন একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানান। কাশিফ জামির অভিনেতাকে জড়িয়ে ধরেন, শুভেচ্ছা জানান এবং পরে বিশেষভাবে তৈরি করা গোল্ড-প্লেটেড আইফোনটি তার হাতে তুলে দেন।

ভিডিওতে তিনি জানান, এই ফোনটি বিশেষভাবে সঞ্জয় দত্তের জন্য তৈরি করা হয়েছে। শুধু ফোনই নয়, অভিনেতার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য একটি দামি গয়নার সেটও তুলে দেন তিনি।এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন এবং অনেকেই বিলাসবহুল এই উপহার নিয়ে আলোচনাকাশিফ জামির সোশ্যাল মিডিয়ায় তার আড়ম্বরপূর্ণ জীবনযাপনের জন্য পরিচিত। তিনি প্রায়ই বিলাসবহুল গাড়ি, দামি উপহার এবং সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাতের ভিডিও পোস্ট করেন, যা খুব দ্রুত ভাইরাল হয়ে যায়।

গোল্ড-প্লেটেড আইফোনের দাম কত?

সোনায় মোড়ানো আইফোনের দাম নির্ভর করে এর কাস্টমাইজেশন, ব্যবহৃত সোনার পরিমাণ এবং হিরে বা অন্যান্য মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে কি না তার উপর। সাধারণত এমন একটি গোল্ড-প্লেটেড আইফোনের দাম প্রায় ১.৮২ লাখ টাকা থেকে শুরু করে ১.৪৩ কোটি টাকারও বেশি হতে পারে বলে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৩তম জন্মদিনের আগে হংকংয়ে রণবীর এবং মেয়ের সঙ্গে আলিয়া, ভাইরাল ভিডিও

‘পরের বার সোজা মাথায় গুলি’, গায়ক বাদশাকে হত্যার হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

সুস্থ হচ্ছিলেন, হঠাৎই অবনতি! কেমন আছেন ইউটিউবার অনুরাগ ডোভাল?

বয়স শুধু সংখ্যা! তেতাল্লিশেও লাল বিকিনিতে ঝড় তুললেন মোনালিসা

জানেন কি আজকের দিনেই মুক্তি পেয়েছিল ভারতের প্রথম সবাক চলচ্চিত্র?

ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন স্বর্ণকমল, পড়েছে ১৮টা সেলাই, দু-হাতে ব্যান্ডেজ নিয়েই চালিয়ে যাচ্ছেন শুটিং

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ