এই মুহূর্তে

গোপনে সেতারবাদক ঋষভের সঙ্গে প্রেমের সম্পর্কে ইতি টানলেন সান্যা মালহোত্রা

নিজস্ব প্রতিনিধি: তারকাদের ব্যক্তিগত জীবনের গতিবিধি জানতে নেটপাড়ার তাকঝাঁক লেগেই রয়েছে। কে কোন সম্পর্কে আছে, কার বিয়ে ভাঙছে, সবটাই নখদর্পণে থাকতেই হবে ভক্তদের। তাই তারকাদের জীবনের নানা গসিপ জানতে নেটমহলে চাতকপাখির মতো চেয়ে রয়েছেন ভক্তরা। বিশেষ করে, বলিউড তারকা দের ব্যক্তিগত জীবনের নানা তথ্য ভক্তদের প্রিয়। এখন শোনা যাচ্ছে, প্রেম ভেঙে গিয়েছে অভিনেত্রী সান্যা মলহোত্রার। ২০২৫ সালেই শোনা গিয়েছিল, সেতারবাদক ঋষভ রিখিরাম শর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী।

এখন শোনা যাচ্ছে, বেশ কিছুদিন আগেই তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে এবং কোনও শোরগোল না করে গোপনেই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যদিও এই জুটির প্রেম কখনই লাইমলাইটে আসেনি। একটি সূত্রের খবর অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে সান্যা এবং ঋষভের প্রেম শুরু হয়েছিল, এখন তাঁরা বিষয়টি গোপন রেখেই আলাদা হয়ে গিয়েছেন এবং দুজনেই সোশ্যাল মিডিয়াতে একে অপরকে আনফলো করেছেন। আর একটি সূত্র জানিয়েছে, ‘ঋষভ এখন অন্য একজনের সঙ্গে ডেটিং করছেন কিন্তু বিষয়টি গোপন রেখেছেন।’

তবে সান্যা ও ঋষভ কখনই খুব জাঁকজমকের সঙ্গে তাঁদের সম্পর্কের ঘোষণা করেননি। এমনকি, তারা কখনও দুজনে একসঙ্গেও ধরা দেননি। তবে, পাপারাজ্জিরা বহুবার এই প্রাক্তন জুটিকে একই জায়গা থেকে আলাদাভাবে বের হতে দেখেছে, কিন্তু তাঁরা সবসময়ই ক্যামেরা থেকে এড়িয়ে গিয়েছেন। যা তারকাদের একটি প্রচলিত সংস্কৃতি। ২০২৫ সালের জানুয়ারিতে, একজন রেডিট ব্যবহার কারী সান্যা ও ঋষভের একসঙ্গে কাটানো সময়ের কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। ছবিগুলোর মধ্যে একটিতে, সেতারবাদক ঋষভকে একজন ভক্তের সঙ্গে ছবি তোলার সময় সান্যাকে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল। ভক্তরা এই জুটিকে একই অনুষ্ঠানে অংশ নিতে এবং বিভিন্ন ছবিতে একই ব্যক্তির সঙ্গে পোজ দিতেও দেখেছেন। এই ছবিগুলি ভক্তদের মধ্যে ব্যাপক জল্পনা-কল্পনা বাড়িয়ে দিয়েছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ঋতুস্রাব কোনও অজুহাত নয়’, ‘পিরিয়ডস’ নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে শ্রীলীলা

বয়স কমিয়ে বিয়ে, মোনালিসাকে আইনি নোটিস ধরাল জাতীয় মানবাধিকার কমিশন

‘তারকাদের পিছনে ছুটে সময় নষ্ট করছেন’, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রজনীকান্ত

Cocktail-2 তে কৃতি ও রশ্মিকার তুলনায় শাহিদের স্ক্রিন টাইম কম! বিপাশার পোস্টে বাড়ল জল্পনা

রণবীরই ‘লাকি চার্ম’! বলিউডে নিজের সাফল্যের আসল কারণ ফাঁস করলেন ম্রুণাল ঠাকুর

‘টেকো’ আল্লুর চোখে-মুখে পশুর থাবা, এবার ‘রাকা’ বেশে পর্দা কাঁপাতে আসছেন ‘পুষ্পারাজ’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ