‘টেকো’ আল্লুর চোখে-মুখে পশুর থাবা, এবার ‘রাকা’ বেশে পর্দা কাঁপাতে আসছেন ‘পুষ্পারাজ’

৪৪ বছরের জন্মদিনে নিজের আসন্ন ছবির নাম ঘোষণা করলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। 'পুষ্পা ২'-এর পর তাঁর আসন্ন ছবির নাম রাখা হয়েছে 'রাকা'।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! ৪৪ বছরের জন্মদিনে নিজের আসন্ন ছবির নাম ঘোষণা করলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ‘পুষ্পা ২’-এর পর তাঁর আসন্ন ছবির নাম রাখা হয়েছে ‘রাকা’। যে ছবিটি পরিচালনা করছেন অ্যাটলি। তবে সবথেকে আকর্ষণীয় বিষয় হল, ছবিতে অভিনেতা প্রথম বলিউডের সুপারস্টার অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। বুধবার প্রকাশ্যে এলো ছবির প্রথম পোস্টার। যেখানে অভিনেতাকে আবারও মারকাটারি লুকে দেখা যাচ্ছে। তাঁর চোখে-মুখে হিংসা-বিদ্বেষ ভরা। গতকালই ছবিটির প্রযোজনা সংস্থা সান পিকচার্স ইঙ্গিত দিয়েছিলেন যে, আজ সকাল ১১টা নাগাদ আল্লুর নতুন ছবির টাইটেল পোস্টার ঘোষিত হবে। যেমন কথা, তেমন কাজ।

বুধবার (৮ এপ্রিল) ঠিক সময়মতো আল্লুর আসন্ন টাইটেল ঘোষণা করা হল। ‘পুষ্পা 2’-এর পর দুর্দান্ত সাফল্যের পর ফের এই ছবির মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন ছবিটিতে আল্লু অর্জুন। এবং ছবিতে তাঁর সঙ্গে দীপিকাকে জুটিতে দেখার জন্যে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। ‘রাকা’-র টাইটেল পোস্টারে হিংস্র অবতার দেখা যাচ্ছেন আল্লু কে। পোস্টারে অভিনেতাকে টাকমাথা, কাজল-চোখ, ক্যামেরার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। তাঁর মুখে রয়েছে পশুর থাবা। অভিনেতার কপালেও ভাইকিং ট্যাটুর মতো কিছু চিহ্ন রয়েছে। তবে অভিনেতার এই লুকটি ছাড়া চলচ্চিত্র সম্পর্কে আর জানা যায়নি, ছবির কাহিনী কী হবে, কে কোন চরিত্রে অভিনয় করবেন, সেই সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে ভক্তরা অভিনেতার এই চোখধাঁধানো লুকে মুগ্ধ হয়েছেন।

 

উল্লেখ্য, মঙ্গলবার, প্রযোজনা সংস্থা সান পিকচার্স ‘AA22 x A6’ (যা অর্জুনের ২২তম এবং অ্যাটলির ৬ষ্ঠ চলচ্চিত্রকে নির্দেশ করছে) শিরোনামের চলচ্চিত্রটির প্রথম ঝলক প্রকাশ করে লিখেছিল, “বিস্ফোরণের জন্য প্রস্তুত হন। টাইটেল পোস্টার – আগামীকাল সকাল ১১টায়।” চলচ্চিত্রটির প্রথম পোস্টারে রহস্যভাবে একটি অজানা লোমশ প্রাণীর থাবা দেখানো হয়েছিল। তবে নির্মাতারা ছবিটির বিস্তারিত তথ্য গোপন রেখেছেন। গতবছরেই প্রযোজক কালানিথি মারান, আল্লু অর্জুন, অ্যাটলি অ্যানিমেশন ও ভিএফএক্স দলের সঙ্গে দেখা করতে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন। সুতরাং ‘আয়রন ম্যান ২’ এবং ‘ট্রান্সফরমার্স’-এর মতো ছবিতে কাজ করা ভিএফএক্স সুপারভাইজাররা এই ছবিতে ভিএফএক্সের কাজ করছেন। ছবিটি ২০২৭ সালে মুক্তি পাবে। তবে এবার দেখার পালা আল্লুর সঙ্গে দীপিকার রসায়ন পর্দায় কতটা জমবে! এদিকে গতকাল আল্লু অর্জুনের বাড়ির সামনে নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভক্তরা ভিড় জমিয়েছিলেন। তবে নায়ক কোন ভক্তদের নিরাশ করেনি। সকলের সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু পুলিশের নিরাপত্তা ভেঙে অভিনেতার সঙ্গে দেখা করতে গেলে নিমেষে বিশৃঙ্খলার পরিবেশের সৃষ্টি হয়। যা সামলাতে নাজেহাল হতে হয় পুলিশকে। নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জা করতে বাধ্য হয়। এই ঘটনায় আবারও ভক্ত বিপর্যয়ের অভিযোগ উঠছে আল্লুর বিরুদ্ধে।

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ