হিন্দুকে বিয়ে করে লাগাতার কটাক্ষ, অবশেষে মুখ খুললেন সারা খান

এবার অভিনেত্রী তাঁর স্বামী এবং শাশুড়ির সঙ্গে নতুন ছবি শেয়ার করেছেন। ছবিতে সারাকে তাঁর স্বামী এবং শাশুড়ির কাছ থেকে আশীর্বাদ চাইতে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৪ বছর পর দ্বিতীয়বার বিয়ে করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন টেলিভিশন অভিনেত্রী সারা খান। ২০১৪ সালে ‘বিগ বস 4’-এ থাকাকালীন আলি মার্চেন্টকে ইসলামিক মতে বিয়ে করেছিলেন সারা। কিন্তু ২০১১ সালেই তাঁদের ডিভোর্স হয়ে যায়। এরপর কেটে গিয়েছে প্রায় ১৪ বছর। সম্প্রতি ‘রামায়ণ’ খ্যাত সুনীল লহড়ীর ছেলে কৃষ্ণ পাঠককে বিয়ে করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন নায়িকা। তাদের বিয়েও আন্তঃধর্ম মতে হয়েছে। মুসলিম হয়ে হিন্দুর কাছ থেকে সিঁদুর পড়েছেন তিনি। অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ের সুখবরটি শেয়ার করে নিয়েছেন। সারা খান এবং কৃষ্ণা পাঠক ৬ অক্টোবর আইনিমতে বিবাহ সারেন। একজন মুসলিম হয়ে একজন হিন্দু পুরুষকে বিয়ে করার জন্য অভিনেত্রীকে ব্যাপকভাবে ট্রোল করা হয়েছিল। সেই পোস্টে বিদ্বেষীদের মন্তব্য দেখে এবার মুখ খুললেন সারা।

অভিনেত্রী তাঁর স্বামী এবং শাশুড়ির সঙ্গে নতুন ছবি শেয়ার করেছেন। ছবিতে সারাকে তাঁর স্বামী এবং শাশুড়ির কাছ থেকে আশীর্বাদ চাইতে দেখা গিয়েছে। সুতরাং শ্বশুরবাড়ির লোকজন অভিনেত্রীকে মেনে নিয়েছেন। এই নতুন যাত্রায় শ্বশুরবাড়ির সমর্থন পেয়ে সারা অত্যন্ত আনন্দিত। শাশুড়ির সঙ্গে ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, “মন থেকে মা, নাম অনুসারে শাশুড়ি। তুমি আমাদের দুজনের সঙ্গে থেকো এবং আমাদের সুখে তোমার হাতের মিষ্টি হাসি দিয়ে রেখো। এটি আমাদের গল্পের সবচেয়ে মধুর অধ্যায়। মায়ের হাসি।” অভিনেত্রী ছবিটি এবং ক্যাপশনে একটি দুষ্ট চোখের ইমোজিও শেয়ার করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Saaraa Khan (@ssarakhan)

“বিদাই” ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সারা খান। তাঁর অভিনয় জনসাধারণের কাছ থেকে অগাধ ভালোবাসা অর্জন করেছে। এরপর তিনি বিগ বস সিজন ৪-এ উপস্থিত হন। তার প্রেমিক আলি মার্চেন্টও বিগ বসের ঘরে প্রবেশ করেন। তারা বিগ বসের ঘরেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। তবে, সারা এবং আলির বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। তাদের বিয়ের মাত্র এক বছর পরেই তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। আরকৃষ্ণের কথা বলতে গেলে, তিনি সুনীল লাহিড়ী এবং রাধা সেনের ছেলে। সুনীল লহড়ী প্রথমে রাধার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিলেন। বিবাহবিচ্ছেদের পর তিনি ভারতী পাঠককে বিয়ে করেন। রাধা একাই ছেলেকে মানুষ করেছেন।

১০-১২ কেজি করে চিনি কেনার দিন শেষ, Zepto Blinkit-সহ একাধিক প্ল্যাটফর্মে বেঁধে দেওয়া হল পরিমাণ

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের