এই মুহূর্তে

ছেলে বিয়ে করেছে মুসলিম অভিনেত্রীকে, রাগে অনুষ্ঠান এড়ালেন রামায়ণের ‘লক্ষ্মণ’

নিজস্ব প্রতিনিধি: চুটিয়ে প্রেমপর্বের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী সারা খান। কৃষ পাঠকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। নবদম্পতি বিয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেসব ছবি ভক্তদের মুগ্ধ করেছে।

যাঁরা হিন্দি ধারাবাহিক দেখেন তাঁদের কাছে সারা খান অত্যন্ত পরিচিত মুখ। গত ৫ ডিসেম্বর তিনি কৃষ পাঠকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। হিন্দু ও মুসলিম দুই ধর্মের রীতি মেনেই হয়েছে বিয়ে।  প্রথমে সারা ও কৃষ হিন্দু রীতিনীতি অনুসারে বিয়ে করেন। তারপর হয় ইসলাম মতে বিয়ে।

হিন্দু ধর্মে বিয়ের সময় লাল লেহেঙ্গায় সেজে উঠেছিলেন সারা খান। নতুন কনের সাজে অপূর্ব দেখতে লাগছিল তাঁকে। আবার ইসলাম ধর্মে বিয়ে করার সময় সারা পরেছিলেম হলুদ-সাদা লেহেঙ্গা চোলি। সারা খানের বিয়ের দুই পোশাকই ভক্তদের মুগ্ধ করেছে। বর কৃষের পরনে ছিল একটি সাদা শেরওয়ানি। ছবিগুলি শেয়ার করে সারা লিখেছেন, “কুবুল হ্যায় থেকে সাত ফেরে। আমাদের ভালবাসার গল্প নিজস্ব, আর আমাদের দুজনের জগৎই হ্যাঁ বলেছে।” ভক্ত এবং অন্যান্য তারকারা নব দম্পতিকে তাঁদের বিবাহিত জীবনের জন্য অভিনন্দন জানিয়েছেন। নবদম্পতিকে দেখে সবাই শুধু একটাই কথা বলেছেন, ‘কিসি কি নজর না লাগে’।

কৃষের বাবা একসময় প্রতিটি ভারতীয়র খুব কাছের মানুষ ছিলেন। কৃষের বাবার নাম সুনীল লাহিড়ী। রামানন্দ সাগর পরিচালিত ‘রামায়ণ’-এ সুনীল লাহিড়ী লক্ষ্মণ চরিত্রে অভিনয় করেছিলেন। কৃষের মায়ের নাম ভারতী পাঠক। সুনীল ভারতীর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে বহু আগেই। কৃষের মাকে  বিয়েতে দেখা গেলেও বাবাকে দেখা যায়নি। বাবার পদাঙ্ক অনুসরণ করে অভিনয়কেই পেশা করেছেন কৃষ।

সারা এই নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন। কৃষের আগে সারা বিয়ে করেছিলেন অভিনেতা আলি মার্চেন্টকে। তাঁদের সেই বিয়ে সুখকর হয়নি। বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। সারার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর, আলি আন্দালিব জাইদিকে বিয়ে করেন। আর এবার বিয়ে করলেন সারাও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মা সরস্বতী লুকিয়ে শুনছেন অরিজিৎয়ের গান, থিম-মণ্ডপে উপচে পড়া ভিড়, জানুন কোথায়

মুম্বইতে অনুরাগ বসুর সরস্বতী পুজোয় চাঁদের হাট, একসঙ্গে হাজির হলেন সারা-আদিত্য-কার্তিক

ভারতের বুকেই ‘পাকিস্তান’! জানেন ‘বর্ডার ২’-এর হাই-ভোল্টেজ যুদ্ধের শুটিং কোথায় হয়েছে?

হিরণের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, হতে পারে ৭ বছরের জেল ও মোটা টাকা জরিমানা

বাংলা ছেড়ে মুম্বইয়ের বাসিন্দা, এবার বিয়ের পিঁড়িতে অদ্রিজা, পাত্র কে?

স্মৃতির বন্ধুর ৪০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিলেন পলাশ? প্রতারণার অভিযোগে বিপাকে গায়ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ