টম বয় থেকে হিরোইন, নতুন লুকে অনুষ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি :  অবশেষে সামনে এল শন-অনুষ্কা আসন্ন মেগার প্রথম ঝলক। সিরিয়ালের নাম ‘রোশনাই’। এই সিরিয়ালের হিরো শন বন্দ্যোপাধ্যায়। এর আগে শনকে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছে ‘মন ফাগুন’ সিরিয়ালে। আবারও এই ‘রোশনাই’ ধারাবাহিকের মাধ্যমে অভিষেক হতে চলেছে শন’র। হিরোইন কে জানেন ? তিনি হলেন ‘গাঁটছড়া’ সিরিয়ালের টম বয় বনি। যার আসল নাম অনুষ্কা গোস্বামী। তাঁর চোখ ধাঁধালো রুপ দেখে আশ্চর্য হবেন সকলেই। একটি নতুন প্রোমো প্রকাশ্যে এসছে।যাতে দেখা যাচ্ছে নুপুর বাঁধা পায়ে একজন নারী অসাধারণ নৃত্য করছে, আর তা ক্যামেরাবন্দি করছেন হিরো শন।অন্য লুকে দেখা যাচ্ছে তাঁকে।মাত্র ১০ সেকেন্ডের প্রোমোতে গঙ্গার ঘাটের পাশে ধ্রুপদী নৃত্য প্র্যাক্টিস করতে দেখা গেল অনুষ্কাকে।

২৪শে এপ্রিল, বুধবার শেষ সম্প্রচার হবে ‘লাভ বিয়ে আজকাল’।এরপর ২৫শে এপ্রিল থেকে রাত ৮.৩০টায় সম্প্রচারিত হবে ‘রোশনাই’।সুত্রের খবর ‘লাভ বিয়ে আজকাল’ এর টিআরপি নেমে যাওয়ায় বন্ধ করা হচ্ছে এই ধারাবাহিক। এর জন্যই নাকি ‘রোশনাই’ জায়গা করে নিয়েছে। ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালটির সঙ্গে পেরে উঠছিল না, ‘লাভ বিয়ে আজকাল’। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ‘রোশনাই’ ধারাবাহিকের।শন-অনুষ্কা জুটির রসায়ন নিয়ে খুব শীঘ্রই আসছে ধারাবাহিক’টি।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক