ধনধান্য অডিটোরিয়ামে উত্তম কুমারের স্মরণ অনুষ্ঠানে তোরণ ভেঙে আহত ২

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বিকেলে ধনধান্য অডিটোরিয়ামে মহানায়ক উত্তম কুমারের স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহানায়ক উত্তমকুমার। নামটির সঙ্গে জড়িয়ে আছে গোটা বাঙালির ইমোশন। ১৯৮০ সালের ২৪ জুলাই আচমকা শুটিং সেটেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন উত্তমকুমার। তাঁর দেওয়া সমস্ত অবদান আজও টলিউডের কাছে সেরা প্রাপ্তি। আজও গোটা বাঙালি জাতির শয়ণে-সপনে উত্তমকুমার বিরাজমান। কিন্তু অকালেই চলে গিয়েছেন অভিনেতা। কেরানি থেকে মহানায়ক হওয়ার জার্নি একদিনের নয়, তাঁর অনেক কৃতিত্বের সাক্ষী বাঙালি অভিনেতারা। বলিউডে তিনি নিজের পসার জমাতে না পারলেও আজও টলিউডের মাথার উপর বসে আছেন উত্তমকুমার। ১৯৮০ সালে আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন বাংলার ‘মহানায়ক’।

প্রতি বছরই উত্তম কুমারের স্মরণে কলকাতার ধনধান্যে অডিটোরামে অনুষ্ঠিত হয় মহানায়কের স্মরণসভা। প্রায় ৪৪ বছর ধরে তিনি আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর স্মৃতি চিহ্ন রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। আর মহানায়কের স্মরণে পশ্চিমবঙ্গ সরকারের নবান্নতে সকাল থেকেই নানা অনুষ্ঠান হয়েছে। যেখানে গানের অনুষ্ঠান হয়েছে। উত্তমকুমারের ছবির সব গান স্মৃতি হিসেবে অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করেছে। আর উত্তমকুমারের ছবিতে রাজ্য সরকারের তরফ থেকে মাল্যদান করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আর বিকেল গড়াতেই খারাপ খবর। কলকাতায় মহানায়ক উত্তম কুমারের স্মরণ অনুষ্ঠান শুরুর আগে দুর্ঘটনা। ধনধান্য অডিটোরিয়ামে লোহার তোরণ ভেঙে পড়ে আহত হয়েছেন একাধিক দর্শক।

যাদের মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বিকেলে ধনধান্য অডিটোরিয়ামে মহানায়ক উত্তম কুমারের স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। দুপুরে বহু দর্শক অডিটোরিয়ামে ঢুকছিলেন। সেই সময় আচমকা লোহার তোরণ ভেঙে পড়ে অসংখ্য দর্শকের উপর। যাতে আহত হন উপস্থিত দর্শকরা। আর গুরুতর আহত অবস্থায় দুইজনকে SSKM হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়েছে। আর কিছুক্ষন পরে ওই পথ দিয়েই মুখ্যমন্ত্রীর প্রবেশ করবেন। মুখ্যমন্ত্রী আসার আগে যাতে নতুন করে বিপত্তি না ঘটে, তাই প্রতিটি তোরণের উপরের প্লাকার্ড খুলে ফেলা হচ্ছে।আপাতত ভেঙে পড়া তোরণটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।আর কিছুক্ষণ পরেই এই অনুষ্ঠানে আসবেন মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন গুণীজন কলা কুশলীরা।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি