‘যৌনকর্মীরা ধান্দাবাজ’, বেফাঁস মন্তব্য মুকেশ খান্নার

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটিজেনদের সেলিব্রিটিদের উপরে তুলতেও বেশি সময় লাগে না। আবার তাঁদের তলানিতে ঠেলে দিতেও বেশি সময় লাগেনা। আর সেলিব্রিটিদের ভুল ধরার জন্যে সাইবারবাসীরা যেন, তেতে থাকে। এবার একটি বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়লেন শক্তিমান খ্যাত অভিনেতা মুকেশ খান্না (Mukesh Khanna)। আমরা যাঁরা নব্বই দশকে জন্মগ্রহণ করেছি, তাঁদের সবারই মোটামুটি সেই সময়ের জনপ্রিয় টেলিভিশন ফিকশন শো, ‘শক্তিমান’ (SHAKTIMAN) এর বিষয়ে ধারণা রয়েছে। যেখানে সুপারহিরোর অবতারে ধরা দিয়েছিলেন মুকেশ খান্না। এই শোয়ের জনপ্রিয়তা আজও বহাল। বিশেষ করে, আজও অভিনেতা মুকেশ খান্না সবার কাছে শক্তিমান হিসেবেই পরিচিত। এছাড়াও তিনি কয়েকটি বলিউড সিনেমাতেও উপস্থিত ছিলেন এবং বিআর চোপড়ার মহাভারতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু অভিনেতা সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে বিপাকে পড়ে গেলেন।

একবার তিনি ‘ভীষ্ম ইন্টারন্যাশনাল চ্যানেল’-এর সাক্ষাৎকারে বলেছিলেন, যে মেয়েরা যৌন কামনা করে অর্থাৎ চলতি বাংলায় যারা যৌন পল্লীতে শরীরী ব্যবসায় মাতেন, তাঁদের কাছে অনুরোধ যে, তাঁরা নিজেদেরকে মেয়ে বলে পরিচয় দেবেন না। বরং তাঁরা নিজেদের ‘যৌনকর্মী’ (PROSTITUDE) বলেই সম্মহিত করবেন। আর মুকেশ খান্নার এই বক্তব্যেই ক্ষুব্ধ হয়ে গেলেন নেটিজেনরা। এই পরিপ্রেক্ষিতেই সম্প্রতি মুকেশ খান্না একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “কোনও ছেলে যদি কোনও ছেলেকে বলে ‘আমি তোমার সঙ্গে সেক্স বা সঙ্গম করতে চাই’, তখন ওই মহিলারা আর নারী থাকেনা, তাঁকে বলা হয় তিনি ধান্দা করতে নেমেছেন। কারণ সভ্য সমাজের একজন ভদ্র মেয়ে কখনই এমন কথা বলবে না।”

পাশাপাশি মুকেশ খান্না এই ভিডিওতে, ‘নিরপরাধ পুরুষদের’ এই ধরনের মহিলাদের থেকে সাবধান থাকতে বলেছেন। মহিলাদের অপমান করে মুকেশ বলেন, যাঁরা এই মধুচক্র চালায় ‘তাঁরা টাকা উপার্জনের জন্যে ‘নিরপরাধ পুরুষদের ব্ল্যাকমেইল’ করে। এখন বেশিরভাগই যুবতীরাই ‘ফ্রি সেক্স’ অফার করে টাকা উপার্জন করছেন। মুকেশ এইসব মহিলাদের ‘তাঁদের সীমার মধ্যে থাকতে এবং ঐতিহ্যকে সম্মান করতে’ সতর্ক করেছেন। আর ভিডিওটি প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়া দু-ভাগে ভাগ হয়ে গিয়েছে। বেশিরভাগ মহিলারা তাঁকে অপমান করেছেন।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?