আরিয়ান মামলায় ঘুষ দেওয়ার অপরাধে শাহরুখও অভিযুক্ত, সমীরের আবেদন সংশোধনের অনুমতি

যে ব্যক্তি একজন সরকারী কর্মচারীকে প্ররোচিত করার জন্য এবং অযাচিত সুবিধা লাভের জন্য ঘুষ দিয়েছিল তাঁকেও এই মামলায় অভিযুক্ত করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার চাঁদাবাজি এবং ঘুষের মামলায় সিবিআই কর্তৃক অভিযুক্ত প্রাক্তন মাদক বিরোধী অফিসার সমীর ওয়াংখেড়েকে তাঁর পিটিশন সংশোধন করার জন্য অনুমতি দিল বোম্বে হাইকোর্ট। এমনকী তাঁর অন্তর্বর্তী সুরক্ষা আগামী ২০ জুলাই পর্যন্ত বাড়ানো হল। মাস কয়েক ধরেই আরিয়ান খান মামলায় ২৫ কোটি ঘুষ নেওয়ার অপরাধে আলোচনায় রয়েছেন প্রাক্তন NCB-অফিসার সমীর ওয়াংখেড়ে। ঘটনার সূত্রপাত, যখন সমীর ওয়াংখেড়ে সম্পত্তির হিসাব-নিকাশ নিতে মাঠে নামেন ইনকাম ট্যাক্স দফতর। তখন থেকেই তাঁর বিরুদ্ধে উঠে আসে নানা তথ্য। এরপরেই সিবিআই আরিয়ান মামলার তদন্তে নামে। ২০২১ সালে বিলাসবহুল ক্রুজ পার্টিতে অভিযান চালিয়ে মাদক পানের অপরাধে শাহরুখ পুত্র আরিয়ান ও তাঁর কয়েকজন বন্ধুকে গ্রেপ্তার করেন সমীর ওয়াংখেড়ে। টানা ২০ দিন জেল খাটার পর জামিনে মুক্তি পান আরিয়ান। তবে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ দেখাতে পারেননি সমীর, উল্টে আরিয়ানকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হবে এমন হুমকি দিয়ে সমীর ওয়াংখেড়ে শাহরুখের কাছ থেকে ২৫ কোটি ঘুষ নিয়েছিলেন।

এরপর মাদকবিরোধী এজেন্সি একটি বিশেষ তদন্ত দল গঠন করে মামলার তদন্ত শুরু করলে এই ঘটনা উঠে আসে। এবং অবিলম্বে সমীর ওয়াংখেড়েকে গ্রেপ্তারের দাবী তোলে সিবিআই। আর সুযোগ বুঝে নিজেকে বাঁচাতে সেই সময়ে শাহরুখের সঙ্গে করা চ্যাটের স্ক্রিনশট নিয়ে দিল্লিহাইকোর্টে পাল্টা অভিযোগ জানান সমীর ওয়াংখেড়ে।জানান, মিথ্যে ভাবে তাঁকে ফাঁসানো হচ্ছে। চ্যাটের মধ্যে শাহরুখের সঙ্গে তাঁর চ্যাটের বিস্তারিত ছিল, যেখানে লেখা ছিল, শাহরুখ রীতিমতো তাঁর কাছে ছেলেকে ছেড়ে দেওয়ার জন্যে অনুনয় বিনয় করেন। কিন্তু সমীরের সাজানো ঘটনা একেবারেই ধোপে টেকেনি। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সমীরের পাশাপাশি আরও চারজন অভিযুক্তকেও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। এবার সমীর নিজেকে নির্দোষ প্রমাণের জন্যে পাল্টা আবেদনের সংশোধনের জন্যে অনুরোধ জানিয়েছিলেন হাইকোর্টে। এবার আদালত সমীরকে সেই অনুমতি দিলেন। এই বছরের মে মাসে, ওয়াংখেড়ে মামলাটি বাতিল করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তাঁকে গ্রেপ্তার থেকে নিষ্পত্তি মিলতে অন্তর্বর্তী সুরক্ষাও চেয়েছিলেন।

সেইমতো হাইকোর্ট ওয়াংখেড়েকে যে কোনও জবরদস্তিমূলক পদক্ষেপ থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছে। গতকাল অর্থাৎ বুধবার, ওয়াংখেড়ের আইনজীবী আবাদ পোন্ডা, রিজওয়ান বণিক এবং স্নেহা সানাপ, মামলায় দুর্নীতি প্রতিরোধ আইনের ধারা 7, 7A এবং 8 সম্পর্কিত আরও কিছু কারণগুলি অন্তর্ভুক্ত করার জন্য আবেদনটি সংশোধন করার অনুমতি চেয়েছিলেন আদালতে। এই ধারাগুলির অধীনে বলা হয়েছে, যে ব্যক্তি একজন সরকারী কর্মচারীকে প্ররোচিত করার জন্য এবং অযাচিত সুবিধা লাভের জন্য ঘুষ দিয়েছিল তাঁকেও এই মামলায় অভিযুক্ত করা হবে। আর সবটাই সমীরের করা আবেদনে নথিভুক্ত করা হবে বলে আবেদন করেছিলেন সমীরের আইনজীবী। অর্থাৎ শাহরুখও অভিযুক্ত হবেন। এরপর বিচারপতি এএস গড়করি এবং এসজি ডিজের একটি ডিভিশন বেঞ্চ ওয়াংখেড়েকে আবেদনটি সংশোধন করার অনুমতি দিয়েছে। সঙ্গে বলা হয়েছে, আর কোনও সংশোধনের অনুমতি দেওয়া হবে না। বেঞ্চ ২০ জুলাই পর্যন্ত পরবর্তী শুনানির দিনক্ষণ জানিয়েছে।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!