পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

পরোক্ষভাবে পাণ মশলার বিজ্ঞাপনী প্রচারের জন্যে আবারও সমস্যায় পড়লেন শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ।

Share:

​নিজস্ব প্রতিনিধি: পরোক্ষভাবে পানমশলার বিজ্ঞাপনী প্রচারের জন্যে আবারও সমস্যায় পড়লেন শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ। বিতর্কিত এবং পরাক্ষভাবে ‘বিমল এলাচ’ বিজ্ঞাপনে প্রচারের অভিযোগে তিন অভিনেতাকে আইনি নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের খাদ্য দফতর। ​এফডিএ-র অভিযোগ, মহারাষ্ট্রজুড়ে নিষিদ্ধ তামাকজাত পানমশলা-গুটকা। কিন্তু ‘বিমল এলাচ’-এর বিজ্ঞাপনী প্রচারে অংশ নিয়ে পরোক্ষভাবে তিন অভিনেতাই পানমশলা ও গুটকার প্রচার চালাচ্ছে। এতে যুব সমাজের ক্ষতিগ্রস্থ হচ্ছে।

প্রচারের মাধ্যমে পানমশলা-গুটকার মতো তামাকজাত দ্রব্যগুলি খেতে যুব সমাজকে উৎসাহিত করছেন অভিনেতারা। যেহেতু তাঁরা পাবলিক আইকন। তাই তাঁদের উপর বিশ্বাসযোগ্যতা রয়েছে সমাজের। সেটাই কাজে লাগিয়েছে বিপণন সংস্থা। গত ১১ অগস্ট জারি করা নোটিশে FDA আরও জানিয়েছে, অভিনেতারা যেন অবিলম্বে এই তামাকজাত দ্রব্যগুলির প্রচার বন্ধ করেন। তাঁদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি থেকেও প্রচার সামগ্রীগুলি সরিয়ে দেয়। এই নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে তাঁদের লিখিত ব্যাখ্যা দিতে হবে। নয়তো আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে মহারাষ্ট্রে তামাকজাতীয় পান মশলা ও গুটকার উৎপাদন, সঞ্চয় ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু ‘বিমল এলাচ’-এর মাধ্যমে পরোক্ষভাবে পানমশলার বিজ্ঞাপন চালানো হচ্ছে বলে অভিযোগ। ওই বিজ্ঞাপনে ব্যবহৃত লোগো, ডায়ালগ (বলো জুবান কেশরি) এবং কৌশলগত উপস্থাপনা স্পষ্টতই সাধারণ মানুষকে নিষিদ্ধ পানমশলা খাওয়ার দিকে প্ররোচিত করছে। এলাচের নামে মূলত তামাকজাত পণ্যের প্রচার চালানো হচ্ছে। তাই এই প্রচার বন্ধ করা হোক। আইএএস কর্মকর্তা তুকারাম মুন্ধের নেতৃত্বাধীন এফডিএ — গুটকা ও অন্যান্য নিষিদ্ধ তামাকজাত পণ্যের উৎপাদন বা বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। উল্লিখিত ভোক্তা সুরক্ষা আইন অনুযায়ী, বিভ্রান্তিকর প্রচারণার জন্য ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তারকাদের। জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রায় শাহরুখ খানের বাসভবন ‘মন্নত’, জুহুতে অজয় দেবগনের আবাসন এবং টাইগার শ্রফের প্রযোজনা সংস্থার ঠিকানায় এই শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী