‘এটি আমার কাছে চরম গর্বের মুহূর্ত’, জুহি চাওলার মেয়ে জাহ্নবীর জন্যে কেন গর্বিত শাহরুখ?

খুবই অসাধারণ খবর। তাঁর সঙ্গে দেখা করতে এবং তাঁর সুখের মুহূর্তটি আমরাও উদযাপন করতে চাই। এটি আমার কাছে চরম গর্বের মুহূর্ত। জানজ

Share:

নিজস্ব প্রতিনিধি: মোটামুটি সব সময়েই নেটপাড়ার শিরোনামে থাকেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাঁর ব্যক্তিত্ব, পেশা, অভিনয় সবটাই ভক্তদের মুগ্ধ করে। পাঠানের দুর্দান্ত সফলতার পর তাঁকে আগামিতে দেখা যাবে দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে ‘জওয়ান’-এ। যেখানে তিনি অভিনেত্রী নয়নতারার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। জওয়ান আগামী মাসে মুক্তির কথা থাকলেও আপাতত ৭ সেপ্টেম্বরে মুক্তির তারিখ ঘোষিত হয়েছে। পর্দায় আবারও বাদশার বাজিমাত দেখতে অপেক্ষায় অনুরাগীরা। ইতিমধ্যেই ফারহান আখতারের ‘ডন 3’-থেকে সরে দাঁড়িয়েছেন শাহরুখ খান। শোনা যাচ্ছে সেই জায়গায় নাকি রণবীর সিং আসতে পারেন। তবে সবটাই গুঞ্জন।

এছাড়া শোনা গিয়েছে নিজের ছেলে আরিয়ান খানের ডেবিউ ওয়েবসিরিজেও ক্যামিও করতে চলেছেন বাদশা এবং রণবীর সিং। উজ্জ্বল নক্ষত্র হওয়ার পাশাপাশি, শাহরুখ একজন প্রেমময় স্বামী এবং সন্তানদের জন্য একজন বন্ধুসম বাবা। আমরা সকলেই জানি, শাহরুখের সঙ্গে অভিনেত্রী জুহি চাওলার বন্ধন কতটা নিবিড়। বহু বছরের বন্ধু তাঁরা। শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেপ্তারের সময় বাদশার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন জুহি। এমনকী ১ লাখ টাকা আরিয়ানের জামিন বন্ডে সাইন করে ছিলেন জুহি চাওলা। এদিন ঠিক একইভাবে অভিনেত্রী জুহি চাওলার মেয়ের জন্য গর্বিত বোধ হলেন শাহরুখ, টুইটারে গিয়ে নিজের উল্লাস শেয়ার করলেন বাদশা।

আসলে সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন জুহির মেয়ে। এদিন জুহি চাওলা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেয়ের খুশির খবরটি শেয়ার করে নিলে লিখেছেন, “#columbiaclass2023″। যেখানে দেখা যায়, স্নাতক পোশাক এবং টুপিতে দাঁড়িয়ে জুহির মেয়ে। এই টুইটটি পুনরায় শেয়ার করে SRK-ও তাঁর খুশি প্রকাশ করলেন। লিখলেন, “খুবই অসাধারণ খবর। তাঁর সঙ্গে দেখা করতে এবং তাঁর সুখের মুহূর্তটি আমরাও উদযাপন করতে চাই। এটি আমার কাছে চরম গর্বের মুহূর্ত। জানজ”। উল্লেখ্য, শাহরুখ খান এবং তাঁর পরিবারের কঠিন সময়ে জুহি চাওলা এগিয়ে আসেন এবং আরিয়ানের মুক্তির জন্য ১ লক্ষ টাকার বন্ডে স্বাক্ষর করেন।

‘করওয়া চৌথ’-এ বক্রী পাঁচ গ্রহ, ৪ রাশির জাতকদের জীবনে দুর্দিনের শুরু

৬০ বছরের পুরনো মন্দিরের জমি দখল করে চাষাবাদ জামায়াত নেতার

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

৫৩০টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ UCO ব্যাঙ্কের, শিগগিরই আবেদন করুন

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

নভেম্বরেই কেরিয়ারে বড় সাফল্যের যোগ! ভাগ্য খুলবে ৫ রাশির জাতকদের

৮,০০০ টাকার বিশাল ছাড়! ১৬ হাজারের কমে মিলবে OnePlus N6 Lite

সামান্য কথা কাটাকাটি থেকে তুমুল বচসা, বাবার এক ঘুষিতে প্রাণ হারালেন ছেলে

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি