২৭ বছর পর পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহরুখ-মহিমার ‘পরদেশ’

২০২৪ সাল জুড়ে বলিউডের ৯০ দশকের ব্লকবাস্টার ছবিগুলিকে পুনরায় মুক্তি দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত করণ-অর্জুন, ভির-জারা, কাল হো না হো-সহ শাহরুখের একাধিক ছবি ব্লকবাস্টার চলচ্চিত্র রি-রিলিজ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে না, পুরোনো চাল ভাতে বাড়ে। ২০২৪ সাল জুড়ে বলিউডের ৯০ দশকের ব্লকবাস্টার ছবিগুলিকে পুনরায় মুক্তি দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত করণ-অর্জুন, ভির-জারা, কাল হো না হো-সহ শাহরুখের একাধিক ছবি ব্লকবাস্টার চলচ্চিত্র রি-রিলিজ হয়েছে। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে শাহরুখ খানের আরও একটি ব্লকবাস্টার চলচ্চিত্র ‘পরদেশ’ (Pardes)। যেখানে বলিউড বাদশার সঙ্গে জুটি বেঁধেছিলেন মহিমা চৌধুরী। এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন ওমরেশ পুরী এবং অপূর্ব অগ্নিহোত্রী। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর), ধর্ম প্রোডাকশন, শাহরুখ খান, প্রীতি জিনতা এবং সইফ আলি খান- অভিনীত ‘কাল হো না হো’-কে পিভিআর সিনেমায় পুনরায় মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিল।

এবার ন্যাশনাল থিয়েটার চেইন PVR শাহরুখের আরেকটি ছবির ঘোষণা দিল। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল ‘পরদেশ’। সুভাষ ঘাই পরিচালনায়, ছবিটি সেই সময়ে বক্সঅফিসে রীতিমতো ঝোড়ো ইনিংস খেলেছিল। এদিন INOX PVR-এর তরফ থেকে ছবিটির রি-রিলিজের ঘোষণা করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানানো হয়েছে, ‘একটি গল্প যা সরাসরি আপনার হৃদয়ের কথা বলে! আইকনিক মাস্টারপিস ‘পরদেশ’ আগামী ১৫ নভেম্বর PVR INOX-এ রি রিলিজ হচ্ছে।’ পোস্টটি শেয়ার করার পরপরই, ভক্তরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত, ‘পরদেশ’ শাহরুখের কেরিয়ারের অন্যতম আইকনিক চলচ্চিত্র। ছবিটি বক্সঅফিসে দুর্দান্ত সাফল্য লাভ করেছিল এবং বছরের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়েছিল। এমনকী ছবিটি ৪৩ তম ফিল্মফেয়ার পুরস্কারে, মোট ১২ টি মনোনয়ন পেয়েছিল, কিন্তু এর মধ্যে তিনটিতে জেতে।

 

এই ছবির মাধ্যমেই বলিউডে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন- মহিমা চৌধুরী এবং সেরা মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে অভিষেক করেন অলকা ইয়াগনিক। ছবিটি অর্জুন (srk), রাজীব (apurba) এবং গঙ্গার (mohima) ত্রিকোণ প্রেমের কাহিনী ঘিরে নির্মিত হয়েছিল। রাজীবের বাবা তাঁর পুত্র রাজীবের সঙ্গে গঙ্গার বিয়ে ঠিক করে। ততক্ষণে, রাজীবের বাবা তাঁর পালক পুত্র অর্জুনকে গ্রামে পাঠান কিন্তু তিনি এবং গঙ্গা একরকম একে অপরের প্রেমে পড়ে যান। এরপর কি হবে তা নিয়েই গল্প এগোবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল