নস্টালজিয়া! ২০ বছর পর ফের মুক্তি পেয়ে বক্সঅফিস কাঁপাচ্ছে শাহরুখ-প্রীতির ‘বীর জারা’

'বীর জারা' প্রায় ৩০০ টি শো নিয়ে পুনরায় মুক্তি পেয়েছে গত শুক্রবার থেকে। Sacknilk-এর রিপোর্ট অনুসারে, 'বীর জারা', কিং খানের অন্যতম আইকনিক রোমান্টিক ছবি, শুক্রবার প্রথম দিনেই প্রায় ২৫ লাখ টাকা আয় করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নস্টালজিয়া ফিরছে! শাহরুখ খান ভক্তদের জন্যে সুখবর। ২০ বছরের মুক্তিপ্রাপ্ত ছবি ‘বীর জারা’ পুনরায় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। এবার ‘বীর-জারা’র সঙ্গে আলাপ হবে বর্তমান প্রজন্মেরও। ২০ বছর আগে ভালবাসার নতুন অধ্যায় রচনা করেছিল প্রীতি জিন্টা, শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়ের এই ছবি। ছবিটি এখনও নস্টালজিক করে তোলে শাহরুখ ভক্তদেরকে। জানা গিয়েছে, ২০ বছরের পূর্তি উপলক্ষে আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘বীর জারা’।

আবারও দর্শকদের ভিড় জমবে প্রেক্ষাগৃহে, তা বলাই বাহুল্য! কয়েক মাস ধরেই, বলিউডের নতুন ছবি মুক্তির দীর্ঘ ব্যবধানের জন্যে, পুরোনো ছবিগুলি পুনরায় মুক্তি পাচ্ছে, আর সেগুলি নতুন ছবির চেয়ে ভাল আয়ও করছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘বীর জারা’ প্রায় ৩০০ টি শো নিয়ে পুনরায় মুক্তি পেয়েছে গত শুক্রবার থেকে। Sacknilk-এর রিপোর্ট অনুসারে, ‘বীর জারা’, কিং খানের অন্যতম আইকনিক রোমান্টিক ছবি, শুক্রবার প্রথম দিনেই প্রায় ২৫ লাখ টাকা আয় করেছে। শনিবার এর আয় বেড়ে প্রায় ৪০ লক্ষ টাকা এবং রবিবার এর মোট সংগ্রহ ৪৫ লক্ষ টাকায় পৌঁছেছে। যেখানে ছবিটির চাহিদা বিবেচনা করে চলচ্চিত্রটির আরও ১০০টি শো বাড়ানো হয়েছে এবং বর্তমানে প্রায় ৪০০ পর্দায় ছবিটি চলছে। মনে করা হচ্ছে, ছবিটি প্রথম সপ্তাহান্তেই ১.১০ কোটিরও বেশি অর্থাৎ ৯০ লাখের বেশি আয় করেছে।

‘বীর জারা’ যখন মুক্তি পেয়েছিল ২০ বছর আগে, তখন বক্স অফিসে বিশ্বব্যাপী ৯৫ কোটি টাকারও বেশি সংগ্রহ করেছিল এই ছবি। এবার মনে হচ্ছে, ছবিটি ১০০ কোটির গন্ডি পেরিয়ে যাবে। ‘বীর জারা’, শাহরুখের সবচেয়ে বড় হিটগুলির মধ্যে একটি ছিল, এখন এটি পুনঃপ্রকাশের সঙ্গে ১০০ কোটি রুপি চিহ্নের দিকে তাকিয়ে আছে। ‘বীর জারা’ এখন ১০০ কোটি টাকার বক্স অফিসের মাইলফলক অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা

ফের আক্রান্ত কুণাল, হাতুড়ি দিয়ে মমতাপন্থী বিধায়কের উপর হামলা দুষ্কৃতীদের

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর

টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, দুর্গাপুরের উড়ালপুরের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

ফিরছেন রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১, বিদ্যুৎহীন হাজারো মানুষ

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?