‘রিল বিয়েতে পাগড়ি পরে রীতি মানতে চান নি শাহিদ, কিন্তু বাস্তবে তার অন্যথা হয় নি’: সূরজ বরজাতিয়া

সূরজ জি আরও স্মরণ করে জানান যে, শাহিদ পরে বিয়ের পোশাক পরে এলেও তিনি পাগড়ি পরতে খুব বিরক্ত বোধ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেতা শাহিদ কাপুরের কেরিয়ারের অন্যতম ব্লকবাস্টার হিট ছবি ছিল, ‘বিবাহ’। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি আজও সিনেপ্রেমিদের হৃদয়ে রাজ করে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই ছবি কোনোদিনও পুরোনো হবে না। সম্পূর্ণ পরিবার কেন্দ্রিক এই ছবিটি আবর্তিত শাহিদ কাপুরের বিবাহ নিয়ে। ছবিতে শাহিদের বিপরীত অভিনয় করেছিলেন অভিনেত্রী অমৃতা অরোরা। তাঁদের রসায়নে এই ছবি সেজে উঠেছিল ভিন্ন মাপকাঠিতে। তাঁদের ভালোবাসার চরম উষ্ণতা দিয়ে ছবিটি সাজিয়েছিলেন স্বনামধন্য পরিচালক সূরজ বরজাতিয়া (Sooraj Barjatya)। শুধু শাহিদ বা অমৃতা নয়, এই ছবির প্রতিটি কলাকুশলীদের অভিনয় রীতিমতো মন ছুঁয়ে গিয়েছিল তখনকার দিনের দর্শকদের।

এমনকি এখনো এই ছবি সমানভাবে খ্যাতি সিনেপ্রেমিদের মনে। সম্প্রতি ‘বিবাহ’-র শুটিংয়ের কিছু দৃশ্যের কথা স্মরণ করেছেন পরিচালক। জানিয়েছেন, ছবিতে একটি নকল বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু এই বিয়ের অনেক রীতিনীতির বিরুদ্ধে প্রতিরোধী ছিলেন শাহিদ কাপুর। চলচ্চিত্র নির্মাতা আরও প্রকাশ করেন, তিনি এখনো শাহিদকে ‘বিবাহ’-এর শ্যুট করার সময় সাজানো বিবাহ সম্পর্কে উত্যক্ত করেন। আসলে বিয়েতে শাহিদকে এক ধরণের পোশাক পোশাক পরতে বলা হয়েছিল, আর শাহিদ তা না শুনে একটি কোট এবং জিন্স পরে এসেছিলেন বিবাহ আসরে। সূরজ জি আরও স্মরণ করে জানান যে, শাহিদ পরে বিয়ের পোশাক পরে এলেও তিনি পাগড়ি পরতে খুব বিরক্ত বোধ করেছিলেন।

এমনকি অভিনেতা কে যখন পাগড়ি পরতে বলা হয়, তখনও তিনি খুব বিরক্ত হয়েছিলেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে, যখন তিনি বাস্তব জীবনে মীরা রাজপুতকে বিয়ে করেছিলেন তখন তিনি কোনো প্রকার আপত্তি ছাড়াই এই প্রথা অনুসরণ করেছিলেন এবং পাগড়ি পরেছিলেন। ২০০৬ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ‘Vivah’-তে আরও অভিনয় করেছিলেন, অলোক নাথ, অনুপম খের, সমীর সোনি এবং সীমা বিশ্বাস। কাজের ফ্রন্টে, সূরজ বরজাতিয়া তাঁর আসন্ন ছবি ‘উনচাই’-এর মুক্তির জন্য অপেক্ষা করছেন। যেখানে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি, ড্যানি ডেনজংপা, পরিণীতি চোপড়া, নীনা গুপ্তা এবং সারিকা। ছবিটি আগামী ১১ নভেম্বর মুক্তি পাওয়ার কথা।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক