শাহরুখের ‘জওয়ান’-এর অ্যাটাকে পিছিয়ে গেল ‘ফুকরে 3’-এর মুক্তির তারিখ

চলচ্চিত্র বিশ্লেষক তরান আদাদ টুইট করেছেন, "ফুক্রে ৩, রিলিজের জন্য নির্ধারিত ছিল ৭ সেপ্টেম্বর, এখন হবে ২৪ নভেম্বর ২০২৩। ফারহানখতার (এসআইসি) দ্বারা পরিচালিত

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই সংবাদের শিরোনামে রয়েছে শাহরুখের আসন্ন ছবি ‘জওয়ান’। যার মুক্তির তারিখ নিয়ে রীতিমতো চলছে একাধিক জল্পনা-কল্পনা। কেউ বলেছেন আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে জওয়ান। তবে চলতি বছরের জানুয়ারী মাস থেকেই শুরু শাহরুখকে নিয়ে উত্তেজনা তুঙ্গে ভক্তদের। সৌজন্যে পাঠান, চার বছর পর শাহরুখের প্রত্যাবর্তন ছবি ‘পাঠান’ বক্সঅফিসে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিল। প্রায় গোটা বিশ্বজুড়ে ১০০০ কোটি পেরিয়েছে শাহরুখের পাঠানের রোজগার। এদিকে অনেক বিতর্কের পর আগামী ১২ মে অবশেষে পাঠান রিলিজ করছে বাংলাদেশে।

সুতরাং শাহরুখের ক্রেজ এখন বিশ্বজুড়ে। অবশেষে গতকাল সব জল্পনা কল্পনা শেষ করে শাহরুখ নিজেই ঘোষণা করলেন জওয়ান মুক্তির নতুন তারিখ। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জওয়ান। ছবির টিজারের সঙ্গে মুক্তির তারিখ ঘোষণা করলেন কিং খান। এই প্রথম তামিল পরিচালক অ্যাটলির সঙ্গে সহযোগিতা করছেন শাহরুখ খান। বিপরীতে অভিনয় করছেন দক্ষিণের জনপ্রিয় হিরোইন নয়নতারা। তামিল, তেলেগু এবং হিন্দি এই তিন ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে জওয়ান। কিন্তু এতেই হয়ে গিয়েছে ঝামেলা।

শাহরুখের ছবি আসা মানেই হলে থাকবে না অন্য কোনো ছবির ক্রেজ, সেটাই স্বাভাবিক। বক্সঅফিসে সংঘর্ষ রুখতে পিছিয়ে গেল রিচা চাড্ডা, মানজিৎ সিং, পুলকিত সম্রাট ও বরুন শর্মা অভিনীত ফুক্রের তৃতীয় সংস্করণের মুক্তির তারিখ। চলচ্চিত্রের পোস্টার আগেই রিলিজ করেছে। যেখানে মুক্তির তারিখ ঘোষিত হয়েছিল আগামী ৭ সেপ্টেম্বর। কিন্তু যেহেতু শাহরুখ খানের জওয়ান ওইদিন রিলিজ করছে, তাই বক্সঅফিসে সংঘর্ষ রুখতে ‘ফুকরে 3’-মুক্তির ঘোষণা প্রায় ২ মাস পিছিয়ে গেল। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে ফুক্রে ৩। চলচ্চিত্র বিশ্লেষক তরান আদাদ টুইট করেছেন, “ফুক্রে ৩, রিলিজের জন্য নির্ধারিত ছিল ৭ সেপ্টেম্বর, এখন হবে ২৪ নভেম্বর ২০২৩। ফারহানখতার (এসআইসি) দ্বারা পরিচালিত।” তবে আলি ফজল ফুক্রে 3-এর জন্য ফিরে আসছেন না। ২০১৩ সালে ফুক্রের প্রথম অংশ মুক্তি পেয়েছিলেন এবং ২০১৭ সালে ফুক্রে রিটার্ন মুক্তি পেয়েছিল।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা