‘ডানকি’র থেকে মুছে ফেলা হল শানের গান, ক্ষুব্ধ ভক্তরা, স্পষ্টীকরণ গায়কের

'ডানকি'তে একাধিক গান রয়েছে, যেগুলি ভক্তদের দ্বারা প্রশংসিতও হয়েছিল। ছবিতে শান এবং শ্রেয়া ঘোষালের যুগলবন্দীতে একটি দুর্দান্ত গান ছিল। যার নাম 'দুর কাহি দুর'। কিন্তু ছবি থেকে শেষ মুহূর্তে তাঁর গাওয়া গানটি তুলে নেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেল শাহরুখ খান অভিনীত ছবি ডানকি। ইতিমধ্যেই ছবিটি ভক্তদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এই প্রথম শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধলেন বাদশা। ছবিটি বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটিও প্রশংসা করেছেন। কিন্তু মুক্তির দিনেই ছবির বিষয়ে একটি অজানা কথা ফাঁস করলেন বহুমুখী গায়ক শান। তিনি প্রথমে ছবিটি দেখার জন্যে উত্তেজনা প্রকাশ করলেও পরে একটি বিস্ফোরক দাবি করলেন। ‘ডানকি’তে একাধিক গান রয়েছে, যেগুলি ভক্তদের দ্বারা প্রশংসিতও হয়েছিল। ছবিতে শান এবং শ্রেয়া ঘোষালের যুগলবন্দীতে একটি দুর্দান্ত গান ছিল। যার নাম ‘দুর কাহি দুর’। কিন্তু ছবি থেকে শেষ মুহূর্তে তাঁর গাওয়া গানটি তুলে নেওয়া হয়।

এমনকী ‘ডানকি’ পরিচালক রাজকুমার হিরানি শ্রেয়া ঘোষালের সঙ্গে তাঁর যুগল গান ‘দুর কাহি দূর’- এ শাহরুখ-তাপসীকে দিয়ে গানটির শুটিংও করিয়েছিলেন কাশ্মীরে গিয়ে। কিন্তু শেষ মুহূর্তে ফুটেজটির চূড়ান্ত সম্পাদনা করতে পারেননি।X-এ একটি পোস্ট শেয়ার করে শান লিখেছেন, “শুভ সকাল! আজ ডানকি দিন হ্যায় আমি অতি উত্তেজিত!! এটা দেখার জন্য অপেক্ষা করতে পারছি না! আমি নিশ্চিত সবাই সিনেমাটি দেখছে! কিন্তু দুঃখের বিষয় আমার গান ফিল্মের অংশ হতে পারল না। “দুর কাহি দুর” রেকর্ড করা হয়েছিল এবং কাশ্মীরে চিত্রিত হয়েছিল কিন্তু সম্পাদনা টেবিলে, কিন্তু পরে পরিচালক অনেক চিন্তা-ভাবনার পর গানটিকে সরিয়ে ফেলার দেন। তিনি আমার সঙ্গে এটি সম্পর্কে খুব স্বচ্ছ ছিলেন এবং আমি সত্যিই এটির প্রশংসা করি। আশা করি আপনারা ভবিষ্যতে গানটি শুনতে পাবেন, কিন্তু #ডাঙ্কিতে নয়।”

রাজকুমার হিরানি পরিচালিত, ‘ডানকি’- তে শাহরুখ খান প্রধান চরিত্রে অভিনয় করেছেন, তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোছার, অনিল গ্রোভার এবং জ্যোতি সুবাসের সহ-অভিনয়। ছবিটি যৌথভাবে লিখেছেন অভিজাত জোশি, রাজকুমার হিরানি এবং কনিকা ধিল্লন। গায়কের টুইটটির নিচে একজন ভক্ত লেখেন, “অনেকদিন পর আপনার কাছ থেকে “চার কদম” এর মতো স্মরণীয় কিছু আশা করেছিলাম।আপনি কি তাদের পরে মুছে ফেলা গান হিসাবে এটি প্রকাশ করতে বলতে পারেন।”

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ