দুই নায়িকার মধ্যে জোর টক্কর! রুক্মিণীর পর নটি বিনোদনী রুপে প্রকাশ্যে এলেন প্রিয়াঙ্কা

পরনে গেরুয়া বসন, চৈতন্য প্রেমে মগ্ন 'বিনোদিনী' প্রিয়াঙ্কার লুক প্রকাশ্যে আনলেন প্রযোজক রাণা সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী রুক্মিণী মৈত্রের পর ‘নটি বিনোদিনী’ হয়ে সমানে এলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর চমকপ্রদ লুক দেখে রীতিমতো চমকে গিয়েছেন ভক্তরা! দিন কয়েক আগেই নায়িকা রুক্মিণীর আসন্ন ছবি ‘নটি বিনোদিনী’-র ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। নায়িকার বিনোদিনী লুকের দুটি ছবিই দারুণ মনে ধরেছে ভক্তদের। কিন্তু রুক্মিণীকে একদমই বিনোদনী হিসেবে মানায়নি এমনটাও জানিয়েছেন অনেকে। তবে এবার সম্পূর্ণ নটি বিনোদনীর সাজে প্রকাশ্যে এলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ন্যাড়া মাথা, হাতে রুদ্রাক্ষের মালা, গলায় তুলসীর মালা, কপালে চন্দন আঁকা, পরনে গেরুয়া বসন, চৈতন্য প্রেমে মগ্ন ‘বিনোদিনী’ প্রিয়াঙ্কার লুক প্রকাশ্যে আনলেন প্রযোজক রাণা সরকার।

সৌজন্যে তাঁর আসন্ন ছবির ‘লহ গৌরাঙ্গের নাম রে’। সেখানেই বিনোদিনী চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তবে এটি নটি বিনোদিনীর বায়োপিক নয়, ছবিতে কিছু অংশে বিনোদিনীকে দেখা যাবে। এদিন ছবি নিয়ে আরওবে কিছু আপটেড দিলেন রাণা। এই মুহূর্তে পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত রুক্মিণী। বিনোদিনী সাজে দুই নায়িকার লুকই হইচই ফেলেছে নেটমাধ্যমে। এদিন রাণা সরকার প্রিয়াঙ্কার ‘বিনোদিনী’ লুক সামনে এনে জানালেন, ‘কোনও প্রতিযোগিতা নেই। তুলনা টানার মতোও কোনও ব্যাপার নেই।

দুটো ছবি সম্পূর্ণ আলাদা, চাইব মানুষ দুটোই দেখুক। একটা চৈতন্যের গল্প, অন্যটি বিনোদিনী দাসীর।’ প্রথমে এই ছবির দায়িত্ব ছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তবে সৃজিতের কাছে অন্য প্রোজেক্ট এসে যাওয়ায় সরে দাঁড়িয়েছেন তিনি। ছবির চিত্রনাট্য অবশ্য সৃজিতই লিখেছেন। এই ছবিতে গিরিশ ঘোষের ভূমিকায় অভিনয় করছেন ব্রাত্য বসু, শ্রীচৈতন্য দেবের চরিত্রে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে।

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিংয়ে সরকারি ত্রাণের পাহাড়, মিলল বস্তা বস্তা কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

‘বেঁচে আছি, কিন্তু…’, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর