নোরাকে ঢাকায় যাওয়ার অনুমতি দিলেন না শেখ হাসিনা সরকার

বিখ্যাত নৃত্যশিল্পী নোরা ফতেহি (NORA FATEHI) ঢাকায় যাওয়ার অনুমতি পেলেন না। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে, আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশ সফরে আসছেন নোরা। কিন্তু ঢাকায় যাওয়ার অনুমতি পেলেন না নোরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সানির পর এবার বলিউডের ‘সাকি সাকি’ গার্ল ঢাকা যাওয়ার অনুমতি পেলেন না। অনুমতি দিলেন শেখ হাসিনা সরকার। যদিও বলি ডিভা সানি লিওন কিছুক্ষনের জন্যে ঢাকায় গিয়েছিলেন, তাও তাঁকে ঘিরে যাতে ইসলামিক কোনো বিতর্ক ডানা না মেলে তাই অল্প কিছুক্ষনের পরেই বেরিয়ে এসেছেন তিনি। এবার বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল অর্থাৎ বিখ্যাত নৃত্যশিল্পী নোরা ফতেহি (NORA FATEHI) ঢাকায় যাওয়ার অনুমতি পেলেন না। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে, আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশ সফরে আসছেন নোরা। কিন্তু ঢাকায় যাওয়ার অনুমতি পেলেন না নোরা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের থেকেই নোরাকে ঢাকায় আনার অনুমতি স্থগিত করা হয়েছে। ডিসেম্বর মাসেই ঢাকায় এক কনভেনশন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকার কথা ছিল, এবং সেখানে তাঁর নৃত্য পরিবেশন করার কথাও ছিল। সবটাই বানচাল হয়ে গেল। এই প্রসঙ্গে ঢাকার একটি প্রতিবেদন অনুযায়ী, ওই অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া জানিয়েছেন, এখন দেশের বাইরের শিল্পীকে আনার অনুমতি দিচ্ছে না সংস্কৃতি মন্ত্রণালয়। সৌজন্যে ডলার সংকট। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

তবে অনুমতি দেওয়া হলে জানুয়ারি মাসে ঢাকায় যেতে পারেন নোরা। সম্প্রতি, নোরাকে সুকেশ চন্দ্রশেখর মামলায় NCB ৭ ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে, সুকেশের কাছ থেকে সম্পর্কে জড়িয়ে তিনিও দামী দামী উপহার নিয়েছেন। তবে নোরা জিজ্ঞাসাবাদে পুলিশের সহায়তা করেছেন। মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম একটি রক্ষণশীল পরিবারে। তিনি বেড়ে উঠেছেন কানাডায়। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন বলিউডের সিনেমায় কাজ করার। সেই স্বপ্ন নিয়েই মুম্বই পাড়ি নোরার। এক একটি আইটেম সং-এর জন্য আজ তাঁর পারিশ্রমিক আকাশছোঁয়া।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের