পর্ন ছবি কাণ্ডে শার্লিনের গ্রেফতারিতে ‘রক্ষাকবচ’ সুপ্রিম কোর্টের

পুনম পাণ্ডের পথেই শার্লিন চোপড়াকেও গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিল দেশের সর্বোচ্চ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: পুনম পাণ্ডের পথেই শার্লিন চোপড়াকেও গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিল দেশের সর্বোচ্চ আদালত। পর্ন মামলায় কিছুটা স্বস্তিতে শার্লিন চোপড়া। অভিনেত্রী শিল্পা শেট্টীর স্বামী রাজ কুন্দ্রার পর্ন র‍্যাকেট কাণ্ডের পর্দাফাঁস হতেই একে একে নাম জড়ায় শার্লিন চোপরা ও ‘সেক্স কুইন’ পুনম পাণ্ডে’র। যার মধ্যে পুনম রাজের পাশে দাঁড়ালেও বিস্ফোরক অভিযোগ করেন শার্লিন। তিনি বলেন, রাজ তাঁর অ্যাপে নীল ছবির শ্যুটিং করার জন্য ৩০ লক্ষ টাকা করে দিয়েছেন। পর্ন সিনেমার দুনিয়াতে আসা রাজের হাত ধরেই, এই দাবিও করেন ‘পর্ন দুনিয়ার লাস্যময়ী’।

সেই পর্ন মামলা নিয়ে তদন্ত চালাচ্ছে মহারাষ্ট্র পুলিশ। পর্ন দুনিয়ায় পা রাখার বিষয়ে মুখ খোলায় রাজ ও শিল্পা শার্লিনের বিরুদ্ধে মামলা করেন। এই কাণ্ডে শার্লিনকে বেশ কয়েকবার জিজ্ঞাসাও করেছে মহারাষ্ট্র পুলিশ। কিন্তু গ্রেফতারির ভয় কাজ করছিল ‘কামসূত্রা থ্রিডি’ ছবির নায়িকার। যার ভিত্তিতে বম্বে হাইকোর্টে পর্ন মামলায় অন্তর্বতী জামিনের আবেদন জানান শার্লিন। যা খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শার্লিন চোপড়া। যার ভিত্তিতে রক্ষাকবচ মিলেছে সুপ্রিম কোর্টের তরফে। দেশের সর্বোচ্চ আদালত পর্ন মামলার শুনানি ছিল। সেই শুনানিতে বিচারপতি বিনীত সরন ও অনিরুদ্ধ বসু মহারাষ্ট্র পুলিশকে নির্দেশ দেয় পর্ন মামলাই শুধুই জিজ্ঞাসাবাদ করা যাবে শার্লিনকে। গ্রেফতার করা যাবে না।

এর আগে একই ভাবে সুপ্রিম কোর্টের তরফে রক্ষাকবচ দেওয়া হয় পুনম পাণ্ডেকে। শুক্রবার শার্লিনের আইনজীবী পুনমের পর্ন মামলার নির্দেশকেই হাতিয়ার করে তাঁর মক্কেলের রক্ষাকবচের আবেদন জানায়। যা মঞ্জুর করে সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের