‘পুষ্পা’তে কণ্ঠ দিয়ে আমি আপ্লুত, এই ছবিই আমার কেরিয়ার প্রসিদ্ধ করেছে’: শ্রেয়াস তালপাড়ে

এর আগে, আমি দ্য লায়ন কিং (২০১৯) এর জন্য ডাব করেছিলাম। আমি সুযোগ পেলে" পুষ্পা 2: দ্য রুল" ছবিতেও ডাবিং করব।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা শ্রেয়াস তালপাড়ে, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। যিনি বর্তমানে তাঁর পরবর্তী চলচ্চিত্র, ‘একক সালমা’র শুটিংয়ে ব্যস্ত। ২০২২ সাল অভিনেতার কেরিয়ারের এক দুর্দান্ত বছর বলে তিনি মনে করেন। প্রধান ভূমিকায় অভিনীত তাঁর খুব একটা বেশি ছবি না থাকলেও গোটা বিশ্বের কাছে তিনি দারুণ পরিচিত। তবে অভিনেতা একজন মারাঠি অভিনেতাও বটে। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’ চলচ্চিত্রে অভিনেতা আল্লু অর্জুনের কন্ঠে শ্রেয়াসের কণ্ঠ দারুণ প্রশংসিত হয়েছিল। তবে এতটা প্রশংসা বোধহয় অভিনেতা কোনদিন অভিনয়েও পাননি।

অভিনেতার কথায়, “আমি কমেডি চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত, কিন্তু আশ্চর্যজনক যে আমি বর্তমানে যে চলচ্চিত্রগুলি করছি, তার একটিতেও আমার কমেডি অভিনয় নেই। তবে কেউ জানে না, কখন আপনার ভাগ্য খুলে যায়। কারণ পুষ্পা ছবিতে আমাকে না দেখা গেলেও, আমি আমার কন্ঠের জন্য প্রচুর ভালোবাসা পেয়েছি। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে, আমি এই চলচ্চিত্রের অংশ হওয়ার সুযোগ পেয়েছি। এটি আমাকে একজন অভিনেতা হিসাবে বোঝার উপায় পরিবর্তন করে দিয়েছিল।”

৪৬ বছর বয়সী অভিনেতা আরও বলেন, “যদি আমি সবকিছু গ্রহণ করতে শুরু করি, তাহলে কোনও কিছুই নতুন থাকবে না। এর আগে, আমি দ্য লায়ন কিং (২০১৯) এর জন্য ডাব করেছিলাম। আমি সুযোগ পেলে” পুষ্পা 2: দ্য রুল” ছবিতেও ডাবিং করব।”

অভিনেতা আরও বলেছেন, “আল্লু অর্জুন আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন। তাই যদি আবারও এই ধরনের ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারি, আবারও আনন্দিত হব। আল্লুর অভিনয় সত্যিই অতুলনীয়, পরিচালক সুকুমারকে ধন্যবাদ। তাই সবকিছু থেকে আমি শিখেছি যে, চেষ্টা চালিয়ে যান’। কারণ আমরা কখনই জানি না যে কোন জোয়ারের দিকে যাব এবং কখন কী পরিবর্তন আসবে।’ বর্তমানে অভিনেতা লখনউতে তাঁর শুটিং শেষ করার পর, পরের মাসে আর একটি প্রকল্পের শ্যুটিং করতে প্রস্তুত। জানুয়ারিতে তিনি কঙ্গনা রানাউতের ইমার্জেন্সিতে যোগ দেবেন। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল