‘নায়িকাদের দিয়ে তুষারে নাচানো বন্ধ করুন’, নির্মাতাদের কাছে অনুরোধ শ্রুতির

শুধু বরফের মধ্যে ব্লাউজ আর শাড়ি পরতে হবে। আমি এই বিষয়ে একটি দরখাস্ত করতে চাই, একটি অনুরোধ করতে চাই এবং লোকেদের এটি করা বন্ধ করতে হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: যুগ যুগ ধরে চলে আসছে, সিনেমা বা ধারাবাহিকের সবসময়ই আকর্ষণীয় দিকে হয়ে আসছে নায়িকাদের সৌন্দর্য, ফিগার, পোশাক, রোমান্স ইত্যাদি। তাই সিনেমায় কোনও রোমান্টিক গানকে আরও আকর্ষণীয় করে তুলতে নায়িকার লাস্যময়ী ফিগারই তখন মূলমন্ত্র হয়ে দাঁড়ায়। কিন্তু সবসময় কেন নায়িকারাই ত্যাগ করবে, কেন নায়করা নয়! বরফে ঢাকা পরিবেশে পাহাড়ে নাচবে ছোট্ট ছোট্ট পোশাক পরে, কেন তাঁদেরকেই সবসময় হট পোশাকে ধরা দিতে হবে? হ্যাঁ, এবার এই বিষয়েই সম্প্রতি মুখ খুললেন, কমল হাসান কন্যা শ্রুতি হাসান। দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তিনি। বলিউডেও প্রতিষ্ঠিত।

শ্রুতি হাসানকে শেষ দেখা গিয়েছিল, চিরঞ্জীবী-অভিনীত ওয়াল্টেয়ার ভিরাইয়া-তে। সম্প্রতি সমস্ত চলচ্চিত্র নির্মাতাদের কাছে একটাই অনুরোধ রাখলেন শ্রুতি। ওয়াল্টেয়ার ভিরাইয়া ছবিতে তুষার-ঢাকা পাহাড়ের মধ্যে শ্রুতি-চিরঞ্জীবীকে গানে নাচতে দেখা গিয়েছে, যেটি অভিনেত্রীর কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। কিন্তু বরফে শুট করতে খুব কষ্ট হয়েছিল তাঁর। সম্প্রতি শ্রুতি চলচ্চিত্র নির্মাতাদের এটি বন্ধ করার অনুরোধ করেছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্রুতি তাঁর বরফে নাচার ক্লিপটি প্রকাশ করে জানান, “আমি বরফের মধ্যে নাচ পছন্দ করি না। এটা সত্যিই কঠিন এবং নায়ক একটি জ্যাকেট পরতে পারেন। কিন্তু আমাদের কাছে জ্যাকেট, কোট, শাল কিছুই থাকেনা। শুধু বরফের মধ্যে ব্লাউজ আর শাড়ি পরতে হবে। আমি এই বিষয়ে একটি দরখাস্ত করতে চাই, একটি অনুরোধ করতে চাই এবং লোকেদের এটি করা বন্ধ করতে হবে।” শ্রীদেবী গানটি একটি তুষার-ঢাকা পাহাড়ের পটভূমিতে শ্যুট করা হয়েছিল। শ্রুতিকে সাদা নীল শাড়ি এবং একটি স্লিভলেস ব্লাউজে দেখা গিয়েছিল, আর চিরঞ্জীবীকে একটি টি-শার্ট, ডেনিম, ব্লেজার এবং জুতাতে দেখা গিয়েছিল। ২০২৩ সালটি দুটি দুর্দান্ত ছবির মাধ্যমে শ্রুতি হাসানের একটি অসাধারণ যাত্রা শুরু হয়েছিল। ভিরা সিমহা রেড্ডি এবং ওয়াল্টেয়ার ভিরাইয়াতে মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।অভিনেত্রীকে পরবর্তীতে প্রভাসের সালারে দেখা যাবে, যা এই বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইতিমধ্যেই শুটিংয়ের শিডিউল সেরে ফেলেছেন তিনি। অভিনেত্রী তাঁর ইংরেজি ওয়েব সিরিজ দ্য আই নিয়েও রোমাঞ্চিত।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল