পাঁজর ভাঙা, হয়েছে বড় অস্ত্রোপচার, শরীর চর্চায় কোনও খামতি নেই, নয়া লুকে সলমন খান

যাই হোক, অস্ত্রোপচারের পর সম্পূর্ণভাবে কাজে ফেরার আগে জোরদার শরীর চর্চা শুরু করেছেন অভিনেতা। সেই ছবি এবং ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সিকন্দরে অভিনেতাকে অ্যাকশন অবতারে দেখা যাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: সলমান খান, বলিউডের সুপারস্টার, ভাইজান, সিকন্দর, আরও কত কি! নিজের সোয়াগ, এবং স্টাইলের জন্যে তিনি এভারগ্রিন। তবে সম্প্রতি অভিনেতার জীবনের উপর দিয়ে একের পর এক ঝড় বয়ে চলেছে। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নজরে আটকে অভিনেতা-সহ তাঁর পরিবার।অভিনেতার বাবাকেও দিন কয়েক আগে মৃত্যু হুমকি দেওয়া হয়েছে। এদিকে সলমানের শারীরিক অবস্থাও তেমন ভাল নয়, সম্প্রতি তাঁর একটি বিশাল অস্ত্রোপচার হয়েছে। তাই বিগবস ১৮-তে অভিনেতা সঞ্চালনা করবেন কিনা তা নিশ্চিত ছিলনা।

কিন্তু সকলের সব ধারণায় তালা পরিয়ে বিগবসের ১৮ সঞ্চালনায় ফিরছেন তিনি। অন্যদিকে তাঁর আসন্ন চলচ্চিত্র ‘সিকন্দর’-এর কাজও প্রায় শেষ পর্যায়ে। যেখানে অভিনেতার সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী সুন্দরী রশ্মিকা মান্দান্না। যাই হোক, অস্ত্রোপচারের পর সম্পূর্ণভাবে কাজে ফেরার আগে জোরদার শরীর চর্চা শুরু করেছেন অভিনেতা। সেই ছবি এবং ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সিকন্দরে অভিনেতাকে অ্যাকশন অবতারে দেখা যাবে, তাই এই ছবির জন্যে নিজেকে উপযুক্ত করতে কোনও কসরত ছাড়ছেন না তিনি। তার জন্যে কঠোর শারীরিক প্রশিক্ষণ নিচ্ছেন সুপারস্টার। সলমান ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের জন্যে নিজের নতুন লুক শেয়ার করেছেন, যেখানে তাঁকে জিমে বসে ব্যয়াম করতে দেখা যাচ্ছে। এমন বড় অস্ত্রোপচারের পর অভিনেতার এমন প্রশিক্ষণ সত্যিই ভক্তদের নজর কেড়েছে।

ছবিতে অভিনেতার পেশী বহুল বাইসেপ দেখা গিয়েছে, যা দেখার মতো। অভিনেতার পেছনে লেখা ছিল, ‘salman khan in amd Sikandar’। বোঝাই যাচ্ছে, ছবিটি অসাধারণ হতে চলেছে। সলমান খান একটানা ছবির শুটিং করছেন। খবর অনুযায়ী, ছবিতে স্টান্টের দৃশ্যে তিনি কোনও বডি ডবল নিচ্ছেন না, একাই স্টান্ট করবেন। সম্প্রতি শুটিং চলাকালীন তাঁর পাঁজর ভেঙে গেলেও তিনি শুটিং বন্ধ করেননি। সিকন্দর মুক্তি পাবে ২০২৫ সালের ঈদে। ছবিটি পরিচালনা করছেন এ আর মুরুগাদোস।

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর