“এত ঢাক পেটানোর কী আছে”? অনন্যার সমালোচনায় সরব মেখলা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বাংলা ইন্ডাস্ট্রির সিনিয়রদের বিরুদ্ধে অভিযোগ তুলে এবার বিতর্কে জড়ালেন সংগীত শিল্পী অনন্যা চক্রবর্তী(Ananya Chakraborty)। সম্প্রতি মুম্বইতে হৃতিক রোশন(Hritik Roshan) অভিনীত ছবি ‘বিক্রম ভেদা’র ‘অ্যালকোহলিয়া’ গানের কিছু অংশ গেয়েছেন অনন্যা চক্রবর্তী। ছবিতে মূল গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক(Snigdhajit Bhowmik)। কিন্তু তাঁর অভিযোগ মুম্বইয়ের নামী প্রযোজনা সংস্থার ব্যানারে গান গাওয়ার পরেও বাংলা ইন্ডাস্ট্রির সিনিয়রদের পক্ষ থেকে কোনও শুভেচ্ছা বার্তা পাননি তিনি। অনন্যার এই অভিযোগকে কেন্দ্র করেই বিতর্কের সৃষ্টি হয়েছে। অনন্যার সমালোচনা করে গায়িকা মেখলা দাশগুপ্ত(Mekhla Dasgupta) প্রশ্ন করেছেন “এত ঢাক পেটানোর কী আছে”?

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বাংলা ইন্ডাস্ট্রির সিনিয়রদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সারেগামাপা ২০২১ সিজনের প্রতিযোগী অনন্যা লিখেছেন, “জানেন বাংলা ইন্ডাস্ট্রির অংশ হওয়ার সবচেয়ে বড় হতাশা কী? জয় সরকার ও মধুবন্তী বাগচীদি ছাড়া আর কোনও ‘সিনিয়র’ আমাকে ও স্নিগ্ধদাকে শুভেচ্ছা জানায়নি। এত বছর পর কলকাতা থেকে দুটো ছেলে মেয়ে এত বড় প্রযোজনা সংস্থায় কাজ করল, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ বা কল করে ‘খুব ভাল গেয়েছিস’ কেউ বলেনি। আর সারা জীবন আমরা তাঁদের অনুসরণ করেছি, অনুপ্রেরণা পেয়েছি।” অনন্যা আরও লিখেছেন, “তাঁদের কিচ্ছু যায় আসে না। আমি জানি আমি ও স্নিগ্ধজিৎ বলিউডে আরও অনেক বড় বড় মানুষদের প্লেব্যাক করব। যারা শুনেছেন তাঁদের প্রত্যেককে আমাদের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ”।

গায়িকা অনন্যার এই সোশ্যাল মিডিয়া পোস্টের পরেই তাকে সমালোচনায় বিদ্ধ করেন সারেগামাপা ২০১৬ সিজনের প্রতিযোগী মেখলা দাশগুপ্ত। এমনকি তিনি নিজে অনন্যাকে ফোন করেছিলেন বলেও মনে করিয়ে দেন। মেখলা লিখেছেন, “এই যে সেদিন সকাল সকাল এত খুশি হয়ে ফোন করে জানালাম, সেটা ভুলেও গেলি? তোর মতে সিনিয়র নই? নাকি বাংলা ইন্ডাস্ট্রির কেউ নই? আমরা স্কুল-কলেজে এক ক্লাস ওপরের দাদা দিদিকেও সিনয়র ভাবতাম”। তিনি আরও লেখেন, “কে শুভেচ্ছা জানাল, কে জানাল নাম এত হিসেব রাখতে গেলে তো আসল কাজটাই মাটি হয়ে যাবে। ইন্ডাস্ট্রিতে আসা ইস্তক তোমায় সবাই ধন্য ধন্য করবে। সবাই লাইন দিয়ে কাজে ডাকবে, কেউ ইগনোর করবে না, কেউ হিংসে করবে না, কেউ বাঁশ দেবে না, এটা তো ভাবাই উচিত না”। উল্লেখ্য তাঁর পোস্ট ঘিরে মেঘলা দাশগুপ্ত মুখ খোলার পরেই নিজের সোশ্যাল একাউন্ট থেকে পোস্টটি সরিয়ে ফেলেন অনন্যা।

‘কোনও গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া চলবে না’, রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে বার্তা অর্জুন সিংহের

বাঙালির পছন্দের পোনা মাছের চপ, এবার বানিয়ে ফেলুন বাড়িতেই

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

‘ঘুষখোর ধরো, জেল ভরো’, দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি মন্ত্রী দিলীপের

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

পণ নয়, চাই আস্ত খাসি! বিয়ের আসর থেকেই পাত্রকে বের করে দিলেন কনের বাবা

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ

ঘুপচি ঘর, একই ছাদের তলায় একাধিক হোটেল, নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর উঠছে প্রশ্ন

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করল‌ আমিরশাহি

সকালের জলখাবারে পরিবারের সদস্যদের জন্য বানিয়ে ফেলুন মুচমুচে পেঁয়াজের চিলা

মাত্র ৩০০ টাকা রিচার্জ করলেই বছরভর সুবিধা, ধামাকা অফার JIO-র!