অস্কার-কাণ্ডে অনুতপ্ত স্মিথ, স্ল্যাপগেটের পর থেরাপি নিচ্ছেন অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে হলি অভিনেতা উইল স্মিথ অনেক ভুল কারণে খবরে এসেছেন। অস্কার ২০২২-এর অনুষ্ঠানেই মঞ্চে প্রকাশ্যে জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা ক্রিস রককে চড় মেরেছিলেন, কারণ তিনি তাঁর স্ত্রীকে নিয়ে মজা করছিলেন। আর স্ত্রীকে নিয়ে মজা করা একেবারেই পছন্দ করেন না স্মিথ, সেই কারণেই প্রকাশ্যে সবার সামনে কষিয়ে থাপ্পড় মেরেছিলেন স্মিথ, ক্রিস রককে। আর এই ঘটনাটিকে নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। এমনকী স্মিথকে ১০ বছরের জন্য ‘অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স’ থেকে স্মিথের উপস্থিতি যেকোন চলচ্চিত্র উৎসব থেকে নিষিদ্ধ করা হয়েছে।

এবার একটি বেসরকারি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা গেল, স্মিথ অস্কার ২০২২ স্ল্যাপগেটের পর থেকে থেরাপি নিচ্ছেন। এমনকী একটি সূত্রে অভিনেতা নিজেও স্পষ্ট করেছেন যে, অস্কারের ওই দুর্ঘটনার পর থেকে তিনি থেরাপি নিতে শুরু করেছেন। কিছুদিন আগেই স্মিথ ভারতে গিয়েছিলেন এবং সেখানে আধ্যাত্মিক নেতা সদগুরুর সঙ্গে দেখা করেছিলেন তিনি। অস্কারের ওই ঘটনার পর তাঁকে সর্ব প্রথম জন সমক্ষে দেখা যায়, তাও আবার ভারতের বিমানবন্দরে। অভিনেতা পাপারাৎজিদের ক্যামেরাবন্দিও হয়েছিলেন। তবে অস্কার বিতর্ক স্মিথের পেশাগত জীবনেও প্রভাব ফেলেছে।

জানা গিয়েছে, অভিনেতার যে ছবিগুলিতে অভিনয় করার কথা ছিল সেগুলি স্থগিত করা হয়েছে। এমনকী স্ত্রী জাদা পিঙ্কেটের সঙ্গেও সবকিছু ঠিকঠাক নেই তাঁর। তবে অস্কার ঘটনার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ক্রিসের কাছে ক্ষমা চেয়েছিলেন স্মিথ। বলেছিলেন, “এই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ অগ্রহণযোগ্য এবং অমার্জনীয় ছিল। আমার স্ত্রী জাদার চিকিৎসার অবস্থা সম্পর্কে রসিকতা আমার পক্ষে সহ্য করা কঠিন ছিল, তাই আমি আবেগে ভেসে প্রতিক্রিয়া জানিয়েছিলাম। আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইতে চাই, ক্রিস। আমি গভীরভাবে অনুতপ্ত।’

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস