বয়স ১০০, নিঃশব্দেই চলে গেলেন রাজ কাপুর, মৃণাল সেনের ছবির নায়িকা স্মৃতি বিশ্বাস

প্রখ্যাত অভিনেত্রী হওয়া সত্ত্বেও শেষ বয়সে তিনি মহারাষ্ট্রের নাসিক রোড এলাকায় একটা রুম রান্নাঘর ভাড়া করা ফ্ল্যাটে থাকতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের শোকের ছায়া। মারা গেলেন প্রবীণ অভিনেত্রী স্মৃতি বিশ্বাস। ১০০ বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত অভিনেত্রী। শুধু টলিউড নয়, বলিউডেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করছিলেন। শেষ বয়সে মহারাষ্ট্রের নাসিক ছিল তাঁর স্থায়ী ঠিকানা। চল্লিশের দশক থেকে তিনি অভিনয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি বেশ কয়েকটি হিন্দি, মারাঠি এবং বাংলা ছবিতে কাজ করেছেন। বুধবার (৩ জুলাই) রাতে মহারাষ্ট্রের নাসিক শহরে নিজের বাসভবনেই মারা গিয়েছেন অভিনেত্রী।

জানা গিয়েছে, বয়স্কজনিত সমস্যার কারণে বুধবার রাতে ১০০ বছর বয়সে স্মৃতি বিশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রখ্যাত অভিনেত্রী হওয়া সত্ত্বেও শেষ বয়সে তিনি মহারাষ্ট্রের নাসিক রোড এলাকায় একটা রুম রান্নাঘর ভাড়া করা ফ্ল্যাটে থাকতেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন প্রবীণ অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়ে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ”গতকাল অভিনেত্রী স্মৃতি বিশ্বাসের মৃত্যুর খবর শুনে FHF গভীরভাবে শোকাহত। স্মৃতি বিশ্বাস, যিনি এই বছরের ফেব্রুয়ারিতে তার শতবর্ষ উদযাপন করেছিলেন, তিনি ছিলেন ১৯৪০ এবং ৫০ এর দশকে প্রাণবন্ত এবং আকর্ষণীয় অভিনেতাদের একজন। তিনি মুলত চলচ্চিত্রে দ্বিতীয় প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করতেন।” তিনি একজন শিশু শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। গুরু দত্ত, ভি শান্তরাম, মৃণাল সেন, বিমল রায়, বিআর চোপড়া এবং রাজ কাপুরের মতো উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রে অভিনয় করেন।

বিশ্বাস বিভিন্ন ছবিতে দেব আনন্দ, কিশোর কুমার এবং বলরাজ সাহনির মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছিলেন। এছাড়াও তিনি বাংলা চলচ্চিত্রে সন্ধ্যা (১৯৩০) দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। মডেল গার্ল (১৯৬০) ছিল তার শেষ হিন্দি ছবি। চলচ্চিত্র নির্মাতা এসডি নারাংকে বিয়ে করে অভিনয় ছেড়ে দিয়েছিলেন স্মৃতি বিশ্বাস। স্বামীর মৃত্যুর পর তিনি নাসিকে চলে যান। ১৭ ফেব্রুয়ারি, ২০২৪-এ বিশ্বাস তাঁর ১০০ তম জন্মদিন উদযাপন করেছিলেন। তিনি দুই ছেলে রাজীব এবং সত্যজিৎকে রেখে গিয়েছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল