এই মুহূর্তে




বিয়েটা কী হচ্ছে? ইনস্টাগ্রামে নজর তাড়ানোর ‘ইমোজি’ সেঁটে বড় ইঙ্গিত স্মৃতি-পলাশের

নিজস্ব প্রতিনিধি: স্মৃতি মান্ধানার বাগদত্তা পলাশ মুচ্ছলের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে এনেছিলেন কোরিওগ্রাফার মেরি দি’কোস্টা। এরপরেই পলাশের বিরুদ্ধে স্মৃতিকে প্রতারণার অভিযোগ ওঠে। খবর ছড়ায়, মেরি স্মৃতির বিয়ের আসরে উপস্থিত ছিলেন। এবং মেরিকে প্রকাশ্যে চুম্বনও করেছিলেন পলাশ। কিন্তু মেরি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, পলাশের সঙ্গে কখনও সামনাসামনি দেখা হয়নি তাঁর, সুতরাং তাদের বিয়েতে থাকার কোনও প্রশ্নই ওঠে না। এরপরেই প্রকাশ্যে আসে, যাঁকে প্রকাশ্যে চুম্বন করেছিলেন পলাশ, তিনি অন্য কেউ নন্দিকা দ্বিবেদী। তিনিও নাকি পেশায় কোরিওগ্রাফার। এই নিয়েই বর্তমানে ব্যস্ত নেটপাড়া।

গত ২৩ নভেম্বর বিবাহের কথা ছিল স্মৃতি-পলাশের। কিন্তু আচমকাই শোনা হৃদরোগে আক্রান্ত হয়েছেন ক্রিকেটারের বাবা শ্রীনিবাস মান্ধানা। তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। তাই অনির্দিষ্টকালের জন্য বিয়ে স্থগিত করেছেন স্মৃতি। এই ঘটনার ঠিক পরদিনই পলাশের বিরুদ্ধে বিতর্কিত স্ক্রিনশট ভাইরাল হয়। ঠিক তখনই স্মৃতি তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে বিয়ে বাগদান সম্পর্কিত যাবতীয় ভিডিও-ছবি মুছে ফেলেন। এরপরেই নেটপাড়ায় ছেয়ে যায়, ‘নজর ইজ রিয়েল’। অর্থাৎ বিয়ের তিনদিন আগে থেকেই সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন স্মৃতির বিশ্বচ্যাম্পিয়ন সতীর্থরা। নেটপাড়ার দাবি, এসব ভিডিও দেখে নজর লেগে গিয়েছিল, তাই স্মৃতি-পলাশের বিয়ে ভেস্তে গিয়েছে। কিন্তু নেপথ্যে চলছে অন্য খেলা! এত কিছুর মাঝে স্মৃতি-পলাশ দুজনেই ইনস্টাগ্রামে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনে ভক্তদের অবাক করে দিলেন।

বিয়ে স্থগিত হওয়ার পর, স্মৃতি হলদি, মেহেন্দি অনুষ্ঠানের ছবি মুছে ফেলেছিলেন। এখন দুজনেই তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি নীল ইমোজি যোগ করেছেন, যেটিকে ‘ইভিল আই’ বলা হয়। বিশ্বাস করা হয় যে, এই ইমোজি খারাপ নজর তাড়াতে ব্যবহৃত হয়। তবে পলাশ এবং স্মৃতির সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক গুজব ছড়ালেও তারকা জুটি এখনও তাদের বিয়ে নিয়ে নিশ্চুপ। ইতিমধ্যে, স্মৃতির বাবা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, পলাশও হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনিও মুম্বই এসে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে খবর। গুজবের মাঝেই পলাশ মুছলের মা অমিতা মুচ্ছলের একটি বিবৃতিতে জানিয়েছেন যে, ‘সবকিছু পরিকল্পনা অনুসারেই হবে। স্মৃতির বাবার অবস্থার উপর ভিত্তি করে বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লন্ডনে চুপিসারে বিয়ে, রয়েছে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্ক, চেনেন সানি দেওলের স্ত্রী পূজাকে?

যমজ নয় একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দেবেন ভারতী, বিস্ফোরক দাবি অভিনেত্রীর স্বামীর

সম্পর্ক ভাঙছে উদয়-অনামিকার? গুঞ্জন নেট দুনিয়ায়

আইসিসি র‍্যাঙ্কিংয়ে রোহিত-কোহলির আধিপত্য, চমক দিলেন বুমরাহ-জাদেজা-বরুণ-অভিষেক

ডাক্তার হলেন আম্পায়ার, সিএবি’র ‘নিয়ম ভাঙা’ কীর্তি দেখে অবাক ক্রিকেট জগৎ

তেলেঙ্গানায় ফিল্ম সিটি গড়ছেন সলমন, বিনিয়োগ ১০ হাজার কোটি টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ