আইফেল টাওয়ারের সামনে হংসিকাকে প্রপোজ সোহেলের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বছরের শেষেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন বলিউড এবং দক্ষিনের জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি (Hansika Motwani)। জানা গিয়েছে মুম্বইয়ের ছেলে পেশায় ব্যাবসায়ী সোহেল কাঠুরিয়ার (Sohail Kathuriya) সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন হংসিকা। ডিসেম্বরেই গাঁটছড়া বাধতে চলেছেন অভিনেত্রী। তাঁর আগে এবার হংসিকাকে বিয়ের প্রস্তাব দিলেন সোহেল। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করেছেন হংসিকা, যা মুহূর্তে ভাইরাল হয়। অভিনেত্রীর এই পোস্টে তাঁদের অভিনন্দন জানিয়েছেন অনুরাগী থেকে বলিউড তারকারা।

হংসিকার পোস্ট করা ছবি গুলিতে দেখা গিয়েছে প্রতিটি প্রেমিক প্রেমিকার স্বপ্নের ডেসটিনেশন প্যারিসের আইফেল টাওয়ারের সামনে হাঁটু মুড়ে বসে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন সোহেল। ছবিতে হংসিকার পরনে ছিল স্লিভলেস সাদা গাউন। এর সঙ্গে ট্রান্সপারেন্ট হিল পরেছিলেন অভিনেত্রী। অন্যদিকে সোহেলের পরনে ছিল কালো প্যান্ট ও সাদা শার্ট। এর সঙ্গে কালো ব্লেজার পড়েছেন তিনি।। ব্যাক গ্রাউন্ডে মোমবাতি দিয়ে হার্ট এঁকে ফুল দিয়ে লেখা ‘ম্যারি মি’। অপর একটি ছবিতে হংসিকাকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে সোহেলকে। পোস্টের ক্যাপশনে হংসিকা লিখেছেন, ‘এখন এবং সবসময়’।

উল্লেখ্য ডিসেম্বরের ৪ তারিখ গাঁটছড়া বাধতে চলেছেন হংসিকা মোতওয়ানি ও সোহেল কাঠুরিয়া। জয়পুরের মুন্ডোটা দুর্গ এবং প্রাসাদে বসছে তাঁদের বিয়ের আসর। ডিসেম্বরের ২ তারিখ থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। প্রথম দিনে হবে মেহেন্দি অনুষ্ঠান। বিয়ে উপলক্ষ্যে সেদিন বসবে সুফি গানের আসর। পরের দিন, অর্থাৎ ৩ ডিসেম্বর হবে সঙ্গীত। পরিবারের সদস্যদের জন্য পোলো খেলার আয়োজন থাকছে সেদিন। এরপর ৪ তারিখ, ভোরবেলা হবে হংসিকার গায়ে হলুদের অনুষ্ঠান। তার পর বিয়ে। অনুষ্ঠানের শেষে সন্ধ্যায় আয়োজোণ করা হোয়েছে ক্যাসিনো পার্টি। শুধু তাই নয় জানা গিয়েছে, বিয়ের এই উৎসবে যোগ দেওয়ার জন্য প্রতি দিন আলাদা আলাদা পোশাকবিধিও রয়েছে। অতিথিদের সেই পোশাক বিধি মেনেই অনুষ্ঠানে আসতে হবে। পরিবার পরিজন আত্মীয় বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে সারবেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী হংসিকা

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর