বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী হংসিকা

Share:

নিজস্ব প্রতিনিধি মুম্বইঃ এই বছরের শুরুতেই বিয়ের বন্ধনে বাঁধা পড়েছেন বলিউডের চর্চিত জুটি রনবীর কাপুর এবং আলিয়া ভাট। মাত্র কয়েকদিন আগেই বিয়ের পিড়িতে বসেছেন রিচা চাড্ডা এবং আলি ফজল। বছরের শেষে বলিউডে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী হংসিকা মোতওয়ানি (Hansika Motwani)। জানা গিয়েছে ডিসেম্বরেই বিয়ের পিড়িতে বসবেন অভিনেত্রী। তবে পাত্র কে? জানা গিয়েছে মুম্বইয়ের ছেলে সোহেল কাঠুরিয়ার (Sohail Kathuriya) সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন হংসিকা। সোহেল কাঠুরিয়া পেশায় ব্যাবসায়ী।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে ডিসেম্বরের ৪ তারিখ বিয়ের পিড়িতে বসছেন হংসিকা মোতওয়ানি ও সোহেল কাঠুরিয়া। জয়পুরের মুন্ডোটা দুর্গ এবং প্রাসাদে বসছে তাঁদের বিয়ের আসর। ডিসেম্বরের ২ তারিখ থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। প্রথম দিনে হবে মেহেন্দি অনুষ্ঠান। বিয়ে উপলক্ষ্যে সেদিন বসবে সুফি গানের আসর। পরের দিন, অর্থাৎ ৩ ডিসেম্বর হবে সঙ্গীত। পরিবারের সদস্যদের জন্য পোলো খেলার আয়োজন থাকছে সেদিন। এরপর ৪ তারিখ, ভোরবেলা হবে হংসিকার গায়ে হলুদের অনুষ্ঠান। তার পর বিয়ে। অনুষ্ঠানের শেষে সন্ধ্যায় আয়োজোণ করা হোয়েছে ক্যাসিনো পার্টি। শুধু তাই নয় জানা গিয়েছে, বিয়ের এই উৎসবে যোগ দেওয়ার জন্য প্রতি দিন আলাদা আলাদা পোশাকবিধিও রয়েছে। অতিথিদের সেই পোশাক বিধি মেনেই অনুষ্ঠানে আসতে হবে। পরিবার পরিজন আত্মীয় বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে সারবেন অভিনেত্রী।

উল্লেখ্য সোহেলের সঙ্গে সম্পর্কের আগে সহ-অভিনেতা সিম্বুর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন হংসিকা। কিন্তু ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর সোহেল কাঠুরিয়ার সঙ্গে তাঁর পরিচয়। ২০২০ সালে প্রতিষ্ঠিত একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন হংসিকা মোতওয়ানি ও সোহেল কাঠুরিয়া।

সূর্যের গোচরে মহালভ্য যোগ! ভাগ্য চমকাবে ৭ রাশির জাতকদের

বউয়ের সঙ্গে তুমুল ঝগড়া, বনিবনা হচ্ছে না, সঙ্গীকে নিয়ে নিরিবিলিতে ডিনার ডেটে যান…….

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী