২০ জুন সোনাক্ষী-জাহিরের হলদি, অভিনেত্রীর বাড়িতেই হবে অনুষ্ঠান, অতিথি ৫০

গতকালই তাঁদের সেই পার্টির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে সোনাক্ষির বেস্টি হুমা কুরেশি এবং জহিরের বোন সানামও ছিলেন গার্ল গ্যাংয়ের সঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। ৭ বছর ধরে প্রেম করছেন তাঁরা। কিন্তু এখনও নিজেদের প্রেমের সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এমনকী বিয়ের কথাও জানাননি। কিন্তু আগে থেকেই তাঁদের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এদিকে আবার শোনা যাচ্ছে, অভিনেত্রীর বিয়েতে নাও থাকতে পারেন তার বাবা শত্রুঘ্ন সিনহা। অনেকেই ভাবছেন, হিন্দু হয়ে ইসলাম ধর্মের পাত্রকে বিয়ে করছেন সোনাক্ষী, তাই হয়তো তাঁদের সম্পর্ক মেনে নিতে পারছেন না শত্রুঘ্ন সিনহা।

যাই হোক না কেন, এখনও নিজেদের বিয়ের বিষয়ে কুলুপ এঁটে রেখেছেন সোনাক্ষী-জাহির। বলিউডে সোনাক্ষীর জার্নি অনেকদিন হলেও জাহিরের কিন্তু নবাগতা। আর বয়সে অভিনেত্রীর থেকে বয়সেও ছোট। যাই হোক, আগামী ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী-জাহির। এ খবর পাকা! ইতিমধ্যেই নিজেদের বেচালরেট সেলিব্রেশন করে ফেলেছেন সোনাক্ষী-জাহির। গতকালই তাঁদের সেই পার্টির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে সোনাক্ষির বেস্টি হুমা কুরেশি এবং জহিরের বোন সানামও ছিলেন গার্ল গ্যাংয়ের সঙ্গে। এখন খবর, সোনাক্ষী-জাহিরের হলদি অনুষ্ঠান হবে আগামী ২০ জুন। যেটি সোনাক্ষীর বান্দ্রার নতুন বাড়িতে অনুষ্ঠিত হবে। সম্প্রতি তার পিতামাতার বাড়ি ছেড়ে এই বাড়ি কিনেছিলেন। যেখানে শুধুমাত্র তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবার উপস্থিত থাকবেন।

এই অনুষ্ঠানের জন্য ৫০ জনেরও কম লোককে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং সেই কারণেই তারা ভেন্যু হিসাবে সোনাক্ষীর বাড়িটিকে বেছে নিয়েছে। তাদের বিবাহের সমস্ত অনুষ্ঠান খুব ঘনিষ্ঠ থাকবে। মুম্বইতেই বিবাহ সারবেন সোনাক্ষী-জাহির। একটি সূত্র জানিয়েছেন, “যেদিন থেকে তারা তাদের বিয়ের পরিকল্পনা শুরু করেছিল, তারা তাদের উত্সবের জন্য তাদের ঘনিষ্ঠ বৃত্ত থাকার বিষয়ে নিশ্চিত ছিল এবং একটি বিশাল পার্টির মাধ্যমে উদযাপন শেষ করার পরিকল্পনা করেছেন। অবশ্যই তারা তাদের শিল্প বন্ধুদের সঙ্গে আনন্দ উদযাপন করবেন। সোনাক্ষী হলদির দিন একটি সাধারণ হলুদ এবং গোলাপী থিমযুক্ত পোশাকে সাজবেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল