অপেক্ষার অবসান! বাবার হাত ধরে প্রপোজ ডে-তেই জাহিরকে বিয়ে করলেন সোনাক্ষী

কিছুক্ষন আগে সোনাক্ষী নিজেও বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে নিজের বিয়ের কথা আনুষ্ঠানিক ঘোষণা করলেন সোনাক্ষী। সবথেকে মজার বসিয়ে ২০১৭ সালে আজকের দিনেই জাহিরের সঙ্গে প্রেমের সূত্রপাত হয় সোনাক্ষীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: অধীর আগ্রহে বসেছিলেন ভক্তরা। অবশেষে অপেক্ষার অবসান! চার হাত এক হল সোনাক্ষী সিনহা-জাহির ইকবালের। ২৩ জুন তাঁদের বিয়ের জল্পনা ছিল চারিদিকে। কিন্তু কখনই বিয়ের কথা জানতে দেননি কাউকে। এমনকী বিয়ের আগে পর্যন্তও নিশ্চুপ ছিলেন সোনাক্ষী-জাহিরের পরিবার। অবশেষে দীর্ঘ ৭ বছরের সম্পর্ক পরিণতি পেল। স্পেশাল আন্তঃধর্মীয় আইন মতে বিয়ে সারলেন সোনাক্ষী-জাহির। গত কয়েকদিন ধরেই সোনাক্ষী-জাহিরের বিয়ে ছিল বলিউডের হট টপিক। ভিন ধর্মের ছেলেকে বিয়ে করেছেন বলে একেবারেই মানছেন না শত্রুঘ্ন সিনহা, এমন জল্পনা উঠছিল। কিন্তু সবটাই বিতর্ক নস্যাৎ করে শত্রুঘ্ন জানান তাঁরা ভালবেসে বিয়ে করছেন এতে ধর্ম কোনও বাধা নয়।

সোনাক্ষীর বিয়ের বিবাহত্তোর অনুষ্ঠান হবে সোনাক্ষীর বান্দ্রার বাড়িতে। সেখানেই ইতিমধ্যেই সব অতিথি আসতে শুরু করেছেন। আর সিনহা পরিবারের সকলেই সোনাক্ষীর বিয়েতে উপস্থিত ছিলেন। এবার সদ্য বিবাহ দম্পতির ছবি দেখার অপেক্ষায় ভক্তরা। দিদির বিয়ের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন অভিনেত্রীর ভাই কুস সিনহা। সোনাক্ষীর বান্দ্রার বাড়িতেই তাঁদের রেজিস্ট্রি হয়েছেন। জানা গিয়েছে, রতনসী পরিবারের পুত্রবধূ বিয়ের পরে নিজের বাড়িতেই থাকবেন। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন তব্বু, সোনাক্ষীর প্রিয় বন্ধু হুমা কুরেশি, অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ। সেই সঙ্গে পাপারাজ্জিদের মিষ্টিও বিতরণ শুরু করেছেন সোনাক্ষীর পরিবার। কিছুক্ষন আগে সোনাক্ষী নিজেও বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে নিজের বিয়ের কথা আনুষ্ঠানিক ঘোষণা করলেন সোনাক্ষী। সবথেকে মজার বসিয়ে ২০১৭ সালে আজকের দিনেই জাহিরের সঙ্গে প্রেমের সূত্রপাত হয় সোনাক্ষীর। বিতর্ক উড়িয়ে এদিন বাবার হাত ধরেই আইনি বিয়েতে সি করলেন অভিনেত্রী।

 

 

View this post on Instagram

 

A post shared by Sonakshi Sinha (@aslisona)

তাই ৭ বছর পূর্তি উপলক্ষে প্রপোজ ডে-কেই ম্যারেজ ডে বানালেন নায়িকা।বিয়ের জন্যে সোনাক্ষী সাদা শাড়ী বেছে নিয়েছিলেন। হাতে ছিল আলতা আঁকা। এবং একদিন সাদামাটাভাবে আইনী বিবাহ সারলেন তাঁরা।দুইজনের আইনি সাক্ষরের ছবিও অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে শেয়ার করেছেন।এবং লিখেছেন, “এই দিনে, সাত বছর আগে (23.06.2017) একে অপরের চোখে, আমরা ভালবাসাকে তার শুদ্ধতম রূপে দেখেছিলাম এবং এটিকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ সেই ভালবাসা আমাদের সকলের পথ দেখিয়েছে। এই মুহূর্ত পর্যন্ত চ্যালেঞ্জ এবং বিজয়, যেখানে, আমাদের উভয় পরিবার এবং আমাদের উভয় দেবতার আশীর্বাদে, আমরা এখন পুরুষ এবং স্ত্রী একে অপরের সঙ্গে ভালবাসা, আশা এবং সবকিছুই সুন্দর, এখন থেকে চিরকাল পর্যন্ত।”বিয়ের পর সোনাক্ষী-জাহির একটি রিসেপশনের আয়োজন করেছেন। যেখানে প্রায় ১০০০ অতিথির নিমন্ত্রিত রয়েছে। আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরে, এই দম্পতি মুম্বাইয়ের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় বিয়ের সংবর্ধনার আয়োজন করবেন। ডিজে গণেশ, যিনি তাঁদের রিসেপশনে হোস্ট করছেন। ডিজে গণেশের মতে, সোনাক্ষী এবং জহির তাদের বিয়ের রিসেপশনে প্রায় ১০০০ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন। যেটি ভোর ৪ টা পর্যন্ত চলবে।সোনাক্ষী এবং জহিরের বিয়ের আমন্ত্রণ অনুসারে, মুম্বাইয়ের বাস্তিয়ানে রাত ৮টায় রিসেপশন পার্টি শুরু হবে। অতিথিদের তালিকায় রয়েছে ঘনিষ্ঠ বন্ধু সলমান খান এবং নেটফ্লিক্স সিরিজ হীরামান্ডির কাস্ট। যাইহোক, মনীষা কৈরালা উদযাপনটি মিস করবেন কারণ তাকে রবিবার সকালে মুম্বাই ত্যাগ করতে দেখা গেছে। যদিও তিনি বিয়ের আগেই, সোনাক্ষী সিনহাকে বিশাল উপহার পাঠিয়ে গিয়েছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল