বিয়ের ৭ মাসেই গর্ভবতী, মুখ খুললেন সোনাক্ষী সিনহা

এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী প্রথমেই জানান, 'সবার কাছে আগে পরিষ্কার করতে চাই আমি গর্ভবতী নই। ডেলিভারি মাদার কেয়ার কিট 'ইজি মম' এর লঞ্চ করেছি বলে এই নয় যে, আমি গর্ভবতী।'

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মাত্র ৭ মাস। এর মধ্যেই গর্ভবতী সোনাক্ষী সিনহা, সত্যিই কী অভিনেত্রী প্রেগন্যান্ট? ২০২৪ সালের ২৩ জুন মাসে ইসলাম ধর্মাবলম্বী জাহির ইকবালকে বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা। সোনাক্ষী সিনহা হিন্দু হয়েও কেন মুসলিম সম্প্রদায়ের জাহিরকে বিয়ে করলেন, এ নিয়ে কম কটাক্ষ হয়নি। কিন্তু সকল কটাক্ষকে উপেক্ষা করে চুটিয়ে সংসার করছেন তারকা জুটি।

জাহিরের সঙ্গে ৭ বছর ধরে সম্পর্কে ছিলেন অভিনেত্রী, প্রেমের ৭ বছর পূর্তিতেই চারহাত এক হয় সোনাক্ষী-জাহিরের। বিয়ের পর থেকেই জাহিরের সঙ্গে এ দেশ ও দেশ ঘুরে বেড়াচ্ছেন সোনাক্ষী সিনহা। এদিকে আবার গুঞ্জন উঠছে, শীঘ্রই মা হতে চলেছেন সোনাক্ষী সিনহা, মাস কয়েক আগেই তাঁর একটি ভাইরাল ছবি দেখে সেটাই ভেবেছিলেন সোনাক্ষীর ভক্তরা। কিন্তু বিয়ের মাত্র ৭ মাস বয়সেই মা হবেন তিনি? এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি অভিনেত্রী মাদার কেয়ার কিট ‘ইজি মম’ লঞ্চ করেছেন। ‘ইজি মম’-এর লঞ্চ ইভেন্টেই সোনাক্ষী তাঁর গর্ভাবস্থার গুঞ্জনে প্রতিক্রিয়া জানিয়েছেন, অনুষ্ঠানের একটি ভ্লগও শেয়ার করেছেন। অনুষ্ঠানে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি ডেলিভারি মাদার কেয়ার ব্র্যান্ড ‘ইজি মম’ শুরু করার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন?

এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী প্রথমেই জানান, ‘সবার কাছে আগে পরিষ্কার করতে চাই আমি গর্ভবতী নই। ডেলিভারি মাদার কেয়ার কিট ‘ইজি মম’ এর লঞ্চ করেছি বলে এই নয় যে, আমি গর্ভবতী।’ সঙ্গে অভিনেত্রী তাঁর বিবাহিত জীবন নিয়ে বলেন, ‘আমার বিবাহিত জীবন খুব ভাল চলছে। কিন্তু আমার আগেই বিয়ে করা উচিত ছিল। ৭ বছর ধরে আমি জাহিরের সঙ্গে সম্পর্কে ছিলাম। আমার মনে হয় অনেক আগেই বিয়ে করা উচিত ছিল। কারণ বিবাহিত জীবন খুবই সুন্দর। আমি বিবাহিত জীবনের প্রতিটি মুহূর্ত এনজয় করছি।’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল