‘মেরে ঢোলনা ৩.০’-এ সোনু নিগমকে নিয়ে আপত্তি! আসল কারণ প্রকাশ্যে আনলেন অমল মাল্লিক

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া কার্তিক আরিয়ান অভিনীত ছবি “ভুল ভুলাইয়া ৩” বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ছবিটি শুধু ব্যবসায়িকভাবেই নয়, সঙ্গীতের জন্যও দর্শকদের কাছ থেকে বিপুল প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে শ্রেয়া ঘোষালের কণ্ঠে ‘আমি যে তোমার ৩.০’ এবং সোনু নিগমের গাওয়া ‘মেরে ঢোলনা ৩.০’ গান দুটি সামাজিক মাধ্যম ও সঙ্গীতপ্রেমীদের আলোচনায় উঠে এসেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির সুরকার অমাল মাল্লিক ‘মেরে ঢোলনা ৩.০’ গানটির নেপথ্যের অজানা গল্প প্রকাশ করেছেন। তিনি জানান, এই গানের জন্য সোনু নিগমকে বেছে নেওয়া নিয়ে শুরুতে মতভেদ তৈরি হয়েছিল। সংশ্লিষ্ট মহলের একাংশ মনে করছিলেন, গানটির জন্য সোনু নিগম আদৌ সঠিক পছন্দ কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অমাল মাল্লিক বলেন, কোনও গানের জন্য সঠিক কণ্ঠ নির্বাচন তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাঁর বক্তব্য অনুযায়ী, “সোনু নিগমের মতো কিংবদন্তি শিল্পীকেও বারবার নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। তাঁকে যেন পরীক্ষার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল।” যদিও প্রযোজক ভূষণ কুমার, পরিচালক এবং রেকর্ড লেবেলের A&R বিভাগ তাঁর সিদ্ধান্তে সমর্থন জানিয়েছিলেন, তবুও মার্কেটিং টিম ও অভিনেতার ঘনিষ্ঠ মহল থেকে বিকল্প হিসেবে অরিজিৎ সিং বা বিশাল মিশ্রের নাম প্রস্তাব করা হয়।তবে আমালের মতে, গানটির জন্য প্রয়োজন ছিল একটি শক্তিশালী ও শাস্ত্রীয় ঘরানার কণ্ঠ, যা সোনু নিগম ছাড়া আর কারও মধ্যে তিনি খুঁজে পাননি। তিনি সোনু নিগমকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক জীবন্ত প্রতীক বলেও উল্লেখ করেন।

রেকর্ডিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে আমাল জানান, এটি তাঁর জীবনের অন্যতম কঠিন রিকম্পোজ করা গান। তিনি বলেন, “সোনু নিগম মাত্র ৪৫ মিনিটে পুরো গানটি রেকর্ড করেন। আমেরিকা থেকে শো সেরে রাত ১০টায় স্টুডিওতে এসে অল্প সময়ের মধ্যেই গান শেষ করেন।” এই সিদ্ধান্তের জন্য একসময় তাঁকে ছবিটি থেকে বাদ দেওয়ার কথাও উঠেছিল বলে জানান আমাল। তবে শেষ পর্যন্ত ‘মেরে ঢোলনা ৩.০’-এর সাফল্য প্রমাণ করেছে, সঠিক কণ্ঠ নির্বাচনই একটি গানকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল