দিনদুপুরে সোনু নিগমের বাড়িতে চুরি! নগদ ৭২ লক্ষ টাকা গায়েব

সঙ্গে সঙ্গে ওশিয়ারা পুলিশে স্টেশনে অভিযোগ দায়ের করেন সোনু নিগমের বোন নিকিতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই খবরে উঠে এসেছিল তামিল সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্য রজনীকান্তের চেন্নাইয়ের বাড়ি থেকে কয়েক লাখ টাকার গয়না চুরি হয়েছে। অবশ্য কে চুরি করেছে সেই খোঁজও ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন পুলিশ। জানা গিয়েছে, ঐশ্বর্যের ১৮ বছরের বিশ্বস্ত পরিচারিকা ঈশ্বরী কয়েক ধাপে গয়না চুরি করেছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন বাড়ি তৈরি করার জন্যে এই কাজ তিন করেছেন। প্রায় ৬০ টি সোনার গয়না-সহ একাধিক হিরের গহনা চুরি করেছেন ঐশ্বর্যর দাসী। এই ঘটনার পর আবারও একই কাণ্ডের শিকার হলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী সোনু নিগম।

তাঁর বাড়িতেও চুরি হয়েছে। দিন দুপুরে তাঁর বাড়ি থেকে গায়েব নগদ ৭২ লক্ষ টাকা। রিপোর্ট অনুযায়ী, সোনুর বাবা অগম কুমার নিগমের মুম্বইয়ের বাড়ি থেকে চুরি হয়েছে ওই পরিমাণ টাকা। আর চুরির অভিযোগ অগম কুমার নিগমের সন্দেহের তালিকায় তাঁর প্রাক্তন গাড়িচালক। বর্তমানে মুম্বইয়ের ওশিয়ারার উইন্ডজর গ্র্যান্ড বিল্ডিংয়ের এক অ্যাপার্টমেন্টে থাকেন সোনু নিগমের বাবা অগম কুমার নিগম। তিনিও একজন নামজাদা গজল গায়ক। তাঁর অভিযোগ, ১৯-২০ মার্চ নাগাদ তাঁর বাড়ি থেকে খোয়া গিয়েছে ৭২ লক্ষ টাকা। সঙ্গে সঙ্গে ওশিয়ারা পুলিশে স্টেশনে অভিযোগ দায়ের করেন সোনু নিগমের বোন নিকিতা। তাঁর কথায়, বাবা রেহান নামক একটি যুবককে ড্রাইভারের চাকরিতে রেখেছিলেন।

প্রায় আট মাস তিনি কাজ করেন। তারপর, রেহানকে বরখাস্ত করা হয় তাঁর কাজের মান খারাপ থাকায়। নিকিতা জানান, রবিবার ওশিয়ারার অ্যাপার্টমেন্টে গিয়ে সন্ধে নাগাদ আলমারির ডিজিটাল সিন্দুক খুলতেই দেখতে পান তাঁর ৪০ লক্ষ টাকা গায়েব। পরের দিন, অর্থাৎ সোমবার, ছেলে সোনু নিগমের বাড়িতে গিয়েও দেখেন একই ঘটনা। সেখান থেকেও ৩২ লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে। অথচ সিন্দুকের কোনও ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, প্রাক্তন গাড়িচালক রেহান দু’দিনই বড় ব্যাগ নিয়ে ঢুকেছিল ওই ফ্ল্যাটে। তাই সোনুর বাবার সন্দেহ রেহানই চুরি করেছেন।

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক