দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভগবান রাম যদি শবরীর ফল খেতে পারে…!’ থুতু মিশিয়ে রুটি বেচাকে সমর্থন, সোনু সুদকে তুলোধনা

নিজস্ব প্রতিনিধি: যাঁকে গরীবের মসীহা ভাবে গোটা দেশ, এবার তাঁকেই তুলোধনা নেটিনাগরিকদের। সম্প্রতি, উত্তরপ্রদেশের একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে একটি দোকানের কর্মচারীকে থুথু দিয়ে ময়দা মাখতে দেখা গিয়েছিল। আর সেই ময়দা দিয়েই রুটি বানিয়ে গ্রাহকদের কাছে বিক্রি করছিল ওই ব্যক্তি। আর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় শুরু পড়ে যায় নেটমহলে। স্বাভাবিকভাবেই থুথু দিয়ে তৈরি রুটি গ্রাহকদের কাছে বিক্রি রীতিমতো ক্ষোভের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই বিতর্কেই প্রলেপ দিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। যিনি গরীবের মসিহা নামেই পরিচিত।

গরীব-দুঃখীর নানা প্রয়োজনে তাঁর সহায়তার সাক্ষী গোটা দেশ। বর্ষা-রোদ-শীত মাথায় নিয়ে যিনি প্রতিনিয়ত গরীব-দুঃখীদের সেবায় নিজেকে নিয়োজিত করছেন। করোনার সময় তাঁর অনস্বীকার্য অবদান ভোলার নয়। এবার এই অভিনেতার একটি বিস্ফোরক মন্তব্য ঘিরেই নেটপাড়ায় বিতর্কের ঝড়। সম্প্রতি থুতু বিক্রেতার ভিডিওটি ভাইরাল হতেই সোনু সুদ জানান, এই ভিডিওতে তিনি কোনও খারাপ কিছু দেখতে পাচ্ছেন না। এরপর একজন নেটিজেন ঠাট্টা করে বলেন, ‘তাহলে আপনার থুতু দেওয়া রুটিগুলি সোনু সুদের কাছে পার্সেল করুন’।

 

এরপর সেই নেটিজেনের প্রশ্নের জবাবে সোনু সুদ পাল্টে ভগবান শ্রী রামের শবরীর বটোল খাওয়াকে তুলনা করে বলেন, ‘অবশ্যই, আমাদের শ্রী রামজি যদি শবরীর এঁটো বটোল খেতে পারে, তাহলে আমি কেন খাব না?” সুতরাং সোনু সুদ এই ঘটনার সঙ্গে তুলনা করলেন রামচন্দ্রের শবরীর বটোল খাওয়ার ঘটনার। ঘটনাটি তখনই ভাইরাল হয় যখন একজন ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে এবং উল্লেখ করে যে সোনু সুদ এই কাজকে সমর্থন করেছেন। নেটিজেনরা এই মন্তব্যের পরে সোনু সুদকে কড়া সমালোচনা করে। তারা বলেন, শবরীর বটোল খাওয়ার ঘটনাটি হিন্দু পৌরাণিক ধর্মগ্রন্থের কাহিনী, যা হিন্দুদের ভালোবাসার প্রতীক, আর এই ঘটনা সম্পূর্ণ ভিন্ন। ভগবান রামের সঙ্গে কারও তুলনা চলে না. সোনু সুদের এই মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। অনেকেই তার তুলনাকে অপ্রাসঙ্গিক এবং অপমানজনক বলে মনে করেছেন।

একজন কমেন্টে বলেছেন, “সোনু, আজেবাজে কথা নিজের জায়গায় রাখুন, আর সত্য তার জায়গায়, যে এই রুটি বানিয়েছে সে মা শবরী নয় বা তুমি রাম নও? মা শবরীই তো ভালোবাসার প্রতীক। আর মা শবরী ভগবান রামের ভক্ত ছিলেন এবং তিনি বিদ্বেষ থেকে বেরিগুলিকে অপবিত্র করেননি। তিনি কেবল সেগুলি ভগবান রামকে দিয়েছিলেন যেগুলি তার নির্দোষতায় মিষ্টি ছিল কিনা তা জানতে। আর এই ভিডিওতে দেখানো হয়েছে যে, ওই লোকটি নিজের কাস্টমারদেই ভালোবাসেন না। তাই তাদেরকে থুতু দেওয়া রুটি বিক্রি করছে।”কাজের ফ্রন্টে, সোনুকে জ্যাকুলিন ফার্নান্ডেজের সঙ্গে ফতেহ ছবিতে দেখা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ