‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

'আমি দিশার রহস্যমৃত্যু তদন্তে অবশ্যই অফিসারদের সাহায্য করব। কিন্তু আমার মনে হয়, তার আগে কিছু তথ্য জনসাধারণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা উচিৎ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বোম্বে হাইকোর্টে নির্দেশে সুশান্ত সিংহ রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যুর নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। সোমবার (১৪ সেপ্টেম্বর) এই বিষয়ে নতুন করে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেখানে নাম উঠে এসেছে, সুরজ পাঞ্চোলি, ডিনো মোরিয়া, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে, রিয়া চক্রবর্তী-সহ মহারাষ্ট্রের একগুচ্ছ হাইপ্রোফাইলের নাম। এবার এই বিষয়ে মুখ খুললেন সুরজ পাঞ্চালি।

ইনস্টাগ্রামে একটি লম্বা বিবৃতি জারি করে অভিনেতা জানিয়েছেন, ‘আমি দিশার রহস্যমৃত্যু তদন্তে অবশ্যই অফিসারদের সাহায্য করব। কিন্তু আমার মনে হয়, তার আগে কিছু তথ্য জনসাধারণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা উচিৎ। আমি আমার জীবনে দিশা সালিয়ানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কখনও দেখা করিনি। এমনকি আমি কখনও আদিত্য ঠাকরের সঙ্গেও কখনও দেখা করিনি। সুতরাং এমন একটি বিষয়ে আমার নাম জড়ানোটা কি ঠিক? আমার সঙ্গে খুবই অন্যায় করা হচ্ছে। বিষয়টা খুবই হতাশাজনক। যার সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই, সেই বিষয়ে আমাকে যুক্ত করার কোনও মানেই হয় না। এই বিষয়ে কোনও তথ্যপ্রমাণ রয়েছে বলেও আমার মনে হয় না। আমি দীর্ঘদিন চুপ ছিলাম। আমাকে নিয়ে লেখা প্রতিটি প্রতিবেদন বা গল্পের জবাব দিতে চাইনি। কিন্তু যখন একই ঘটনা বারবার ঘটতে থাকে, তখন মনে হয় যে, এবার মুখ খোলা উচিৎ। এই বিষয়ে, প্রায় ৪-৫ বছর আগেই সিবিআই-পুলিশ আমাকে নিয়ে তদন্ত করেছে। আমার বক্তব্য রেকর্ড করেছে। তবে আমার লুকানোর কিছুই নেই, যদি কোনও তদন্তকারী সংস্থা মনে করে যে আমাকে আবার জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বা আমার কাছ থেকে আরও কোনও তথ্যের প্রয়োজন, তাহলে আমি যেকোনও তদন্তের জন্য সম্পূর্ণ সহযোগিতা করতে রাজি। আমি প্রয়াত দিশা সালিয়ানের দুর্ভাগ্যজনক মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে একটি সুষ্ঠু ও পুঙ্খানুপুঙ্খ সিবিআই তদন্তকে দৃঢ়ভাবে সমর্থন করছি। যারা আমার পোস্টটি পড়ছেন, তাদের সকলের কাছে আমার অনুরোধ, খবরে বা সোশ্যাল মিডিয়ায় যা দেখেন তার সবকিছু বিশ্বাস করবেন না! কারও জীবন ও চরিত্র সম্পর্কে মতামত গঠনের আগে অনুগ্রহ করে সবকিছু যাচাই করে নিন।’

 

 

View this post on Instagram

 

A post shared by Sooraj P (@soorajpancholi)

২০২০ সালে সুশান্তের মৃত্যুর ২০ দিন আগে ছাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু হয় দিশার। তখন রাজনৈতিক প্রভাবের জন্যে ধামাচাপা পড়ে গিয়েছিল দিশার রহস্যমৃত্যুর মামলা। পুলিশও তাঁর ম্রত্যুকে স্রেফ আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেয়। কিন্তু দিশার পরিবারের দাবি, দিশাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। গতবছর মেয়ের মৃত্যুর নতুন করে তদন্তের দাবি তুলে বোম্বে হাইকোর্টে পিটিশন দাখিল করেন দিশার বাবা। তার ভিত্তিতেই সম্প্রতি শুনানিতে সিবিআইকে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেই হিসেবেই গতকাল একটি এফআইআর দায়ের করেছে সিবিআই। সেখানে বলা হয়েছে, ৬ বছর আগের ওই মামলা ষড়যন্ত্র করে ধামাচাপা দেওয়া হয়েছে। আর তাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে শিবসেনা নেতা তথা রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তাঁর পুত্র আদিত্য ঠাকরে ও আরও বেশ কয়েকজনের। ঘটনায় যুক্ত সরকারি কর্মী ও পুলিশ আধিকারিকদের ভূমিকারও তদন্ত প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। মামলার নথি, ফাইল এবং সরকারি তথ্যপ্রমাণ নষ্ট বা গোপন করা, সরকারি নথি জাল করা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ-সহ নানা বিষয় খতিয়ে দেখা হবে। 

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

ঝড়গার পর স্ত্রীকে খুশি করতে চারচাকা গাড়ি চুরি স্বামীর ,তার পর…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের