অসুস্থ মিঠাইরানি, তড়িঘড়ি পাততাড়ি গুটিয়ে বাড়ি ছুটলেন সৌমিতৃষা

কিন্তু তা-ও বিভিন্ন কারণে সময়সীমা অনেকটাই বেড়েছে। কিন্তু মনে মনে একটা প্রস্তুতি তো নেওয়াই ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হতে চলেছে ‘মিঠাই’। ইতিমধ্যেই ভাঙচুর হয়ে গিয়েছে মিঠাইয়ের মনোহারা সেট। আপাতত মিঠাইয়ের ঠিকানা বদলেছে। সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে, খুব শীঘ্রই শেষ হচ্ছে মিঠাই সিরিয়াল। তার আগেই অসুস্থ হয়ে পড়লেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু। আসলে ঘন্টার পর ঘন্টা একটানা দাঁড়িয়ে শ্যুটিংয়ের জন্যে পিঠের যন্ত্রণায় কাতরাচ্ছেন মিঠাইরানি।

একে তো সিরিয়াল শেষ হয়ে যাওয়ার দুঃখ, অন্যদিকে শরীরও ভালো নেই তাঁর। ইতিমধ্যেই মিঠাই শেষ হয়ে যাওয়ার দিন গোনা শুরু হয়েছে। আড়াই বছরের ঠিকানা বদল হয়েছে, সরে গিয়েছেন পরিচালকও। যদিও কবে শেষদিনের শ্যুটিং তা জানা যায়নি। ‘মনোহরা’ ভাঙার ছবি-ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই শরীর ভালো নেই সৌমিতৃষার। শরীর এতটাই খারাপ যে ‘মনোহরা’ ছাড়ার দিন অর্থাৎ গত শনিবার ছুটি নিয়ে বাড়ি চলে গিয়েছেন তিনি।

একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, ঘন্টার পর ঘন্টা একটানা দাঁড়িয়ে শ্যুটিং করার জেরেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। ভীষণ ব্যকপেইনের মধ্যেই কষ্ট করে কাজ করছেন। নতুন সেটে সিঁড়ি ভাঙতে হচ্ছে। সেটাও ব্যাথাটা খানিকটা বাড়িয়েছে। কালের নিয়মে পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে হবে এটাই স্বাভাবিক। এই প্রসঙ্গে সৌমিতৃষা বলেন, ‘এটা তো হওয়ারই ছিল। মিঠাই অনেক দিন আগে শেষ হওয়ার কথা চলছিল। কিন্তু তা-ও বিভিন্ন কারণে সময়সীমা অনেকটাই বেড়েছে। কিন্তু মনে মনে একটা প্রস্তুতি তো নেওয়াই ছিল।’ ইন্ডাস্ট্রিতেও সাত বছর পার করেছেন সৌমিতৃষা। 

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা