MacBook নিন চাকরি ছাড়ুন! ছাঁটাইয়ের পর কর্মীদের একাধিক সুবিধা দিচ্ছে Canva

Share:

 নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে একের পর এক নামী সংস্থায় চলছে কর্মী ছাঁটাই। প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন শিল্পক্ষেত্রে চাকরি হারাচ্ছেন বহু মানুষ। ফলে চাকরিজীবীদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা ও উদ্বেগ। এই পরিস্থিতিতেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল জনপ্রিয় ডিজাইন প্ল্যাটফর্ম Canva। তবে চাকরি হারালেও কর্মীদের যাতে সমস্যায় পড়তে  না হয় সেই কারণে একাধিক বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা। বিনামূল্যে MacBook দেওয়া হয়েছে। উপহারের তালিকাও চমকে দেওয়ার মতো।  জানা গিয়েছে, Canva বিশ্বজুড়ে ১২০০-র বেশি কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। 

কেন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত Canva-র?

সংস্থার সিইও মেলানি পারকিন্স জানিয়েছেন, গত ১৩ বছরের ইতিহাসে এটি Canva-র অন্যতম কঠিন সময়। ব্যবসার বৃদ্ধির গতি কমে যাওয়ার পাশাপাশি আগামী দিনের পরিকল্পনা বাস্তবায়নে সাংগঠনিক কাঠামোয় বড়সড় পরিবর্তন প্রয়োজন। সেই কারণেই বিশ্বজুড়ে মোট ১,২৭১ জন কর্মীকে প্রভাবিত করছে এই সিদ্ধান্ত, যা সংস্থার মোট কর্মীসংখ্যার প্রায় ২২ শতাংশ। ৩৭টি দেশে ৫,৭০০-র বেশি কর্মী রয়েছে Canva-র। তবে কোন দেশ বা বিভাগের কর্মীরা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন, তা এখনও স্পষ্ট করেনি সংস্থা। 

ছাঁটাই হওয়া কর্মীরা কী কী সুবিধা পাবেন?

১. বিনামূল্যে MacBook: সংস্থার দেওয়া MacBook কর্মীরা চাকরি ছাড়ার পরেও নিজেদের কাছে রাখতে পারবেন। ব্যক্তিগত ল্যাপটপ না থাকা কর্মীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

২. এক বছরের LinkedIn Premium: নতুন চাকরি খুঁজতে সুবিধার জন্য এক বছরের LinkedIn Premium সাবস্ক্রিপশন দেওয়া হবে।

৩. ছয় মাসের বেতন:  প্রত্যেক প্রভাবিত কর্মী অন্তত ছয় মাসের বেতন পাবেন। এর মধ্যে আইন অনুযায়ী প্রাপ্য পাওনাও অন্তর্ভুক্ত থাকবে।

৪. ১২ মাসের স্বাস্থ্যবিমা: যে দেশগুলিতে সংস্থার তরফে স্বাস্থ্য পরিষেবার সুবিধা রয়েছে, সেখানে কর্মীরা আরও ১২ মাস স্বাস্থ্যবিমার কভারেজ পাবেন। 

৫. কেরিয়ার কোচিং: নতুন চাকরি খোঁজার জন্য একান্তে ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টারভিউয়ের প্রস্তুতি এবং সিভি বা রেজিউম তৈরিতে সাহায্য করবে Canva-র ট্যালেন্ট অ্যাকুইজিশন টিম।  

৬. Canva Care: কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা আরও এক বছর সংস্থার Employee Assistance Programme-এর সুবিধা পাবেন। 

৭. ১০ হাজার ডলারের অনুদান: নতুন ব্যবসা শুরু করতে অথবা স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নে কোনও প্রকল্প হাতে নিতে আগ্রহী কর্মীদের জন্য Canva Collective Fund তৈরি করছে সংস্থা। এই তহবিল থেকে যোগ্য কর্মীরা ১০ হাজার ডলার করে অনুদান পেতে পারেন। এই অর্থের বিনিময়ে তাঁদের উদ্যোগের মালিকানা বা শেয়ার দাবি করবে না Canva। আগ্রহীদের ১৪ ডিসেম্বরের মধ্যে আবেদন জানাতে হবে। এছাড়াও ছাঁটাই হওয়া কর্মীদের নিয়ে একটি বিশেষ Alumni Talent Directory তৈরি করবে সংস্থা।  

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট

‘দীপাবলির পর পঞ্চায়েত দফতরে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি! গুলিতে মৃত্যু কনস্টেবলের, চাঞ্চল্য দুর্গাপুরে

মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

কালীপুজোর আগে দাম বাড়ল সোনার, শহরে আজকে দর কত? জেনে নিন

এমবাপেকে টপকে ১৯ বছরেই চ্যাম্পিয়নস লিগে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইয়ামাল

রুপোর মূর্তি কালো হয়ে গিয়েছে? কীভাবে করবেন উজ্জ্বল? রইল কিছু টিপস

পালাবদলের রাজ্যে রবীন্দ্র সরোবরে ফিরছে ছট পুজো, ঘোষণা অগ্নিমিত্রার

জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

ভারতীয় বোলারদের দাপট, গিলদের ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই সাফাই ট্রাম্পের

MacBook নিন চাকরি ছাড়ুন! ছাঁটাইয়ের পর কর্মীদের একাধিক সুবিধা দিচ্ছে Canva

বিপাকে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল, কলকাতায় ফিরতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

স্ত্রীর কাটা মুণ্ডু হাতে মন্দিরে বসে স্বামী! হাড়হিম ঘটনা দক্ষিণ দিনাজপুরে