স্টার জলসায় শেষ হতে চলেছে আরও এক মেগা, এবার কার কপাল পুড়ল?

টিআরপির শীর্ষে নিজেদের জায়গা অটুট রাখতে স্টার জলসা একেবারে টি টোয়েন্টি ট্রফি জেতার মুখে। যাই হোক, স্টার জলসায় ইতিমধ্যেই শেষ হয়েছে, ‘বৌমা একঘর’, ‘খড়কুটো’, ‘মন ফাগুন’।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টার জলসার রাজত্ব তুঙ্গে। মাত্র ২ সপ্তাহের মধ্যে স্টার জলসার পুরোনো ধারাবাহিকের স্লট ফাঁকা হয়ে নতুনে নতুনে একেবারে ভরে উঠেছে। হ্যাঁ, একেবারে লাইন দিয়ে শেষ হয়েছে স্টার জলসার একাধিক মানুষের মনে রাজত্ব করা ধারাবাহিকগুলি। আর সেই জায়গা এসে ভরাট করেছে নতুন নতুন চটকদার কাহিনী নিয়ে গঠিত ধারাবাহিকগুলি। টিআরপির শীর্ষে নিজেদের জায়গা অটুট রাখতে স্টার জলসা একেবারে টি টোয়েন্টি ট্রফি জেতার মুখে। যাই হোক, স্টার জলসায় ইতিমধ্যেই শেষ হয়েছে, ‘বৌমা একঘর’, ‘খড়কুটো’, ‘মন ফাগুন’। এরই মধ্যে বড়সড় ঘোষণা, শেষ হতে চলেছে স্টার জলসার আরও দুটি ধারাবাহিক ‘আয় তবে সহচরী’ এবং ‘খেলাঘর’।

শান্টু আর পূর্ণার রসায়ন, প্রথম দিকে দর্শকদের মন ভালই জয় করে নিয়েছিল। তবে পরের দিকে এই ধারাবাহিকে টিআরপি একেবারে তলানিতে ঠেকেছিল। তাই এই ধারাবাহিককে পাঠিয়ে দেওয়া হয় বিকেলের স্লটে। প্রায় দু’বছর ধরে স্টার জলসার পর্দায় রাজত্ব করছে ‘খেলাঘর’। যদিও এই ধারাবাহিকের টিআরপির স্কোর কোনো সময়েই ভাল ছিল না। এবার একেবারেই শেষ হচ্ছে পূর্ণার রসায়ন। জানা গিয়েছে, আজ অর্থাৎ ২৭ অগস্ট এই ধারাবাহিক শেষ শ্যুট হবে। ৬৩০ পর্বে শেষ হচ্ছে এই ধারাবাহিক।

ধারাবাহিক শেষ হওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ ‘খেলাঘর’-এর শান্টু ওরফে সৈয়দ আরফিনের। তাই শেষদিনেও তাঁর মনটা একটু বিষন্ন হয়ে গিয়েছিল। তিনি এক বাংলা সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘এর আগের ধারাবাহিকটার জন্যও খুব ভালোবাসা পেয়েছিলাম। এটাও সবাই পছন্দ করেছে। ভয় হচ্ছে তৃতীয়টার ক্ষেত্রেও সেটা হবে তো।’ সঙ্গে এটাও জানান, একটা ছোট ব্রেক নেওয়ার ইচ্ছে তাঁর রয়েছে। তারপর ফিরবেন একদম নতুন রূপে।’ প্রসঙ্গত, ‘ইরাবতীর চুপকথা’ দিয়ে সৈয়দ আরফিন অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তাঁর বিপরীতে ছিলেন মনামী ঘোষ।

একাধিক ধারাবাহিকের জায়গা দখল করেছে একাধিক নতুন ধারাবাহিক। যেমন, ‘নবাব নন্দিনী’ এল ‘বৌমা একঘর’-এর জায়গায়। ‘মন ফাগুন’-এর জায়গা নিয়েছে ‘মাধবীলতা’। ‘এক্কা দোক্কা’র এসেছে ‘আয় তবে সহচরী’র জায়গায়। যদিও এই ধারাবাহিক এখনো চলছে, অন্য স্লটে। এখন দেখার পালা নতুন ঘোষিত হওয়া ‘হরগৌরী পাইস হোটেল’-কে কোন স্লটে দেওয়া হয়। সঙ্গে এবার জুটিতে ফিরছেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক খ্যাত তিয়াসা-নীল। সুতরাং বোঝাই যাচ্ছে, সেপ্টেম্বর থেকেই জলসায় হতে চলেছে বড়সড় রদবদল।

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ