প্রকাশ্যে এল নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’ সম্প্রচারের দিনক্ষণ, কার কপাল পুড়ল?

১২ জুন থেকে সোম থেকে রবি সন্ধ্যে ৭.৩০-এর স্লটে দেখানো হবে এই মেগা। অর্থাৎ মুখোমুখি হবে জি বাংলার জনপ্রিয় মেগা গৌরী এলো-র।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধারাবাহিক জুড়ে শুধুই অদল-বদল। কখনও জি বাংলার তারকা স্টার জলসায় ভিড় জমাচ্ছে, আবার স্টার জলসার তারকারা ভিড় জমাচ্ছে জি বাংলায়। পুরোনোরা বিদায় হয়ে নতুনরা আসতেই অদল-বদল। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছিল, ‘এই পথ যদি না শেষ হয়’। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অন্বেষা হাজরা। সিরিয়াল শেষ হওয়ার পরেই রূপোলী পর্দায় যোগদান তাঁর। কবে ফিরবে তিনি ছোটপর্দায়, তাই নিয়ে নানা প্রশ্নে জেরবার সোশ্যাল মিডিয়া। অবশেষে ফিরলেন তিনি, তবে এবার জি বাংলা নয়, স্টার জলসার হাত ধরে অন্বেষা ফিরছেন। দিন কয়েক আগেই স্টার জলসার নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’-র প্রোমো সামনে এসেছে। হ্যাঁ, এই ধারাবাহিকের মুল চরিত্রেই রয়েছেন অন্বেষা।দুই বোনের গল্প নিয়ে বাঁধা হয়েছে এই কাহিনী, যেখানে মাত্র একজন নায়ক। বোনের প্রেমিক কেই মন দিয়ে ফেলবেন অন্বেষা। তাই নিয়েই এগোবে গল্প?

শুরু থেকেই ধারণা প্রাইম টাইমেই জায়গা হবে এই ধারাবাহিকের। কেউ ভেবেছে গুড্ডি বন্ধ হবে নয়তো কপাল পুড়বে মেয়েবেলার। অবশেষে জল্পনার অবসান! মঙ্গলবার চ্যানেলের তরফ থেকে সামনে আনা হল ‘সন্ধ্যাতারা’-র সম্প্রচারের সময়। ১২ জুন থেকে সোম থেকে রবি সন্ধ্যে ৭.৩০-এর স্লটে দেখানো হবে এই মেগা। অর্থাৎ মুখোমুখি হবে জি বাংলার জনপ্রিয় মেগা গৌরী এলো-র।

গত মাসেই মেয়েবেলা ধারাবাহিক থেকে আচমকা সরে দাঁড়ান রূপা গঙ্গোপাধ্যায়। তবে কী, ‘মেয়েবেলা’ বন্ধ হবে? তা এখনও স্পষ্ট নয়। অন্তত চ্যানেলের তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এদিকে ‘সন্ধ্যাতারা’-র গল্পে অন্বেষার বোনের চরিত্রে রয়েছেন অমৃতা দেব। এছাড়াও স্টার জলসায় জুন থেকে আরও একটি মেগা শুরু হচ্ছে। তা হল তুঁতে। ৫ জুন থেকে সন্ধে ৭টায় দেখানো হবে এই মেগা। সরছে গাঁটছড়া রাত সাড়ে দশটায়।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’