ব্যাক ডান্সার হিসেবে কেরিয়ার শুরু, ‘তাল’-এর শুটিংয়ের সময়ে ভয়ানক দুর্ঘটনার মুখে পড়েন শাহিদ

আমার তখন গন্তব্যের হন্যে মোটরসাইকেল ছিল। তাড়াহুড়ো করে শুটিংয়ে যাওয়ার পথে আমি বাইক থেকে পড়ে যাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বলিউডের শীর্ষস্থানীয় তারকাদের মধ্যে একজন শাহিদ কাপুর। যার ঝুলিতে বর্তমান একাধিক সুপারহিট চলচ্চিত্র। রয়েছে একাধিক সম্মানিত পুরস্কারও। কিন্তু জানেন কী, অভিনেতার কেরিয়ার শুরু হয় অভিনেতা হিসেবে নয়, বরং একজন ব্যাকঅফ ড্যান্সার হিসেবে। হ্যাঁ, বলিউডের একাধিক ছবিতে নায়কের পেছনে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে নেচেছেন অভিনেতা। হ্যাঁ, কেরিয়ারের শুরুর দিকে তাঁর সফর মোটেও সহজ ছিল না। অনিল-অক্ষয় কুমার-ঐশ্বর্য রাই অভিনীত আইকনিক সিনেমা ‘তাল’-ছবির একটি গানেও ঐশ্বর্যর সঙ্গে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে নাচেন শাহিদ। তিনি কোরিওগ্রাফার শিয়ামক দাভারের নৃত্য দলের একজন ডান্সার ছিলেন, সেই কারণেই তিনি সুভাষ ঘাইয়ের ‘তাল’-সহ একাধিক ছবিতে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে কাজ করেন।

সম্প্রতি রেডিও নাশার আরজে রোহিনির সঙ্গে একটি কথোপকথনে, শাহিদ তাল ছবির প্রধান অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তালের শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে জানান, “সেই সময়টা আমার জীবনের সবচেয়ে খারাপ অধ্যায় এবং সেরা সময় ছিল।” কেন? শাহিদের কথায়, তিনি যখন ‘কাহিন আগ লাগা লাগা জাভে’ গানটি শুটিং করতে যাচ্ছিলেন, তখন তিনি দুর্ঘটনার মুখে পড়েছিলেন। কেউ এটা জানে না, কিন্তু সেদিন তিনি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। শাহিদ বলেন, “আমার তখন গন্তব্যের হন্যে মোটরসাইকেল ছিল। তাড়াহুড়ো করে শুটিংয়ে যাওয়ার পথে আমি বাইক থেকে পড়ে যাই। আমার মনে আছে, সেদিন খুব হতাশ হয়ে সেটে পৌঁছেছিলাম কারণ আমি পড়ে গিয়ে চোট পেয়েছিলাম। সেই সময়টি আমার জীবনের সবচেয়ে খারাপ হলেও সেরা দিন হিসাবে সর্বদা মনে রাখব।”

শাহিদ ২০০৩ সালের ‘ইশক ভিশক’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এছাড়াও তিনি তার আগে তাল-এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং কারিশমা কাপুরের ‘দিল তো পাগল হ্যায়’ ছবিতেও কাজ করেছিলেন। তবে এই ছবিটি তাঁর “প্রিয় স্মৃতি” ছিল না। তাঁর কথায়, দিল তো পাগল হ্যায়-তে শুটিংয়ের সময়ে সত্যিই তিনি নার্ভাস ছিলেন। তাই তাঁর কোন প্রিয় স্মৃতি নেই। “আমার চুলের খুব বেশি বাউন্সের জন্যে শটটি নষ্ট হয়ে গিয়েছিল।” শাহিদ কাপুর এখন তাঁর পরবর্তী ছবি ব্লাডি ড্যাডির প্রচারে ব্যস্ত। এটি আগামীকাল Jio সিনেমাতে প্রিমিয়ার হবে।

নতুন লুকে হাজির Hero Karizma XMR 250, সঙ্গে থাকছে ৩০ HP ইঞ্জিন!

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

শক্তিশালী ইঞ্জিনের সাথে দুর্দান্ত ফিচার! নয়া লুক নিয়ে হাজির Yamaha MT-125

এয়ারটেলের নতুন রিচার্জ প্যাক, ২৮ দিন নয়, মিলবে পুরো মাসের ভ্যালিডিটি

ঋতু পরিবর্তনের সময় কেন বাড়ে অ্যালার্জি? জানুন ঘরোয়া প্রতিকার

কিডনির চিকিৎসায় কেন ওষুধের চেয়ে শাকসবজি বেশি কার্যকরী?

অ্যালার্জি টেস্টে পজিটিভ মানেই কি ডার্মাটাইটিস! কেন হয় এই রোগ?

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী