সলমন ও তাঁর পরিবার নিয়ে কোনও মন্তব্য নয়, অভিনব কাশ্যপকে কড়া নির্দেশ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছর থেকেই বলিউডের ভাইজান ও দাবাং পরিচালক অভিনব কাশ্যপের ঝামেলার সূত্রপাত। সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে ক্যারিয়ার নষ্টের অভিযোগ এনেছিলেন  অভিনব কাশ্যপ। এই নিয়ে জলঘোলা কম হয়নি। এবার পরিচালককে বিরাট নির্দেশ দিল আদালত। বলা হয়েছে, চলচ্চিত্র নির্মাতা  যে কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সলমন খান বা তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কোনও মন্তব্য করতে পারবেন না। এমনটাই নিষেধাজ্ঞা জারি  করেছে মুম্বইয়ের দেওয়ানি আদালত । সেই সঙ্গেই চলচ্চিত্র নির্মাতা এবং অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় অভিনেতাকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়েছে আদালত।

দেওয়ানি আদালত কাশ্যপ, কোমল মেহরু, খুশনু হাজারে, অশোক কুমার, জন ডো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং তাঁর পরিবারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মানহানির মামলা দায়ের করেছিলেন সলমন খান। নিষেধাজ্ঞার আদেশ জারি করার সময়, আদালত পর্যবেক্ষণ করেছে যে বাক স্বাধীনতার অর্থ এই নয় যে কেউ যে কোনও ব্যক্তির বিরুদ্ধে আপত্তিজনক বা হুমকিমূলক ভাষা ব্যবহার করতে পারে। প্রসঙ্গত একটি সাক্ষাৎকারে চলচ্চিত্র নির্মাতা অভিনব কাশ্যপ তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা এবং চরম মানহানিকর মন্তব্য করেছিলেন বলে উল্লেখ করে আদালতের দারস্থ হয়েছিলেন বলিউডের ভাইজান। সেই মামলার শুনানিতে এই রায় দিয়েছে আদালত।  

আরও পড়ুন: কুলপিতে তৃণমূলের বুথ সভাপতির গাড়িতে বিস্ফোরণ, কেমন আছেন তৃণমূল নেতা?

ওই সাক্ষাৎকার এবংসোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত ভিডিওগুলিতে, অভিনব কাশ্যপ আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে প্রকাশিত এই ধরণের ২৬টি ভিডিও সাক্ষাৎকার এবং পডকাস্ট বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে অভিযোগ রয়েছে। অ্যাডভোকেট প্রদীপ গান্ধীর মাধ্যমে দায়ের করা মামলায়,সলমন খান কাশ্যপ এবং অন্যদের এবং তাঁর পরিবারের বিরুদ্ধে করা মন্তব্যের জন্য স্থায়ী নিষেধাজ্ঞা এবং ৯ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন। চলচ্চিত্র নির্মাতা অভিনব কাশ্যপ অভিযোগ  তুলেছিলেন  তাঁর কর্মজীবন নষ্ট করার চেষ্টা করেন ‘খান ব্রাদার্স’।  পরিচালকের অভিযোগ করেছিলেন, বাড়িতে বসে গোটা ইন্ডাস্ট্রি চালনা করার চেষ্টা করেন তাঁরা।  তিনি বলেছিলেন,  ‘‘ওঁদের গোটা পরিবার প্রতিহিংসাপরায়ণ। আমি ওঁদের কথা না শুনলে ওঁরা টিকতে দেবেন না। ‘দবং’ করার আগে বুঝিনি যে, সলমন খান এতটা নোংরা মানুষ।’’  

 

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস