কুলপিতে তৃণমূলের বুথ সভাপতির গাড়িতে বিস্ফোরণ, কেমন আছেন তৃণমূল নেতা?

Share:

নিজস্ব প্রতিনিধি: হঠাৎই বিস্ফোরণের শব্দ! গভীর রাতে আচমকা বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার অন্তর্গত গাজীপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রাম। বিস্ফোরণের তীব্রতায় তৃণমূল নেতার গাড়ি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। শুধু তাই নয়, গাড়িটি যে অ্যাডবেস্টসের ছাউনির নীচে রাখা ছিল, সেটিও ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়ে। শনিবার সকালেও এলাকায় চাপা উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ ছিল।

এই ঘটনায় তৃণমূল কংগ্রেস সরাসরি বিরোধী দলগুলির বিরুদ্ধে বোমা বিস্ফোরণের অভিযোগ তুলেছে। অন্যদিকে আইএসএফের পাল্টা দাবি করেছে তৃণমূল নেতাই এলাকায় বোমা মজুদ করে রেখেছিলেন। যার ফলে এই বিস্ফোরণ ঘটে, ঘটনার তদন্তে নেমেছে কুলফি থানার পুলিশ।

আরও পড়ুন: দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ জল, কখন স্বাভাবিক?

স্থানীয় সূত্রে খবর, ছামনাবুনি গ্রামের তৃণমূল বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতেই বিস্ফোরণটি ঘটে, শনিবার সকালে কুতুবউদ্দিন জানান, রাত আনুমানিক ১ টা নাগাদ হঠাৎ বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় তাঁর। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে জানান, তাঁর দোকান ও গাড়িতে ভয়াবহ ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন গাড়ি ও দোকান সম্পন্ন তছনছ হয়ে গিয়েছে।

কুতুবউদ্দিনের দাবি, পরিকল্পিতভাবে গাড়ির কাছে বোমা লাগানো হয়েছিল। তাঁর আরও অভিযোগ, অতীতেও তাঁর বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে এবং তখন দোষীরা নিজেদের অপরাধ স্বীকার করেছিল। কারা এই ঘটনার পিছনে রয়েছে এই প্রশ্নে তিনি আইএসএফ ও কংগ্রেস কর্মীদের দিকে অভিযোগের আঙুল তোলেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

অন্যদিকে, কুতুবউদ্দিনের অভিযোগ অস্বীকার করে আইএসএফ জানায়, ভোটের আগে এলাকায় বোমা মজুতের সময়ই দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটে থাকতে পারে। রাজনৈতিক দায় এড়াতেই বিরোধীদের দোষারোপ করা হচ্ছে বলে দাবি তাঁদের। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্থ গাড়ি সরিয়ে নিয়ে গিয়ে পরীক্ষা করা হচ্ছে। আপাতত বিস্ফোরণের প্রকৃত কারণ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।তবে ভোটের মুখে এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা যে নতুন মাত্রা পেয়েছে, তা বলাই বাহুল্য।

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলি করে কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে হত্যার অভিযোগ

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস